মোঃ তরিকুল ইসলাম সুজন, ভ্র্যাম্যমান প্রতিনিধি যশোর :
যশোর শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে বাসের মধ্যে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছে তিন মহিলা ছিনতাইকারী।
মহিলা ছিনতাইকারীরা হলেন – ১) মোছাঃ মুক্তী খাতুন (৩০), স্বামী-মুস্তাফিজুর রহমান, ২) মোছাঃ বিথী বেগম (২৮), -স্বামী মোঃ কামাল হোসেন ও ৩) মোছাঃ খালেদা বেগম (৩৪), -স্বামী মোঃ বজলু রহমান সাং দৌলতপুর থানা দৌলতপুর জেলা খুলনা।
একাধিক সূত্রে জানা যায়, এই তিন মহিলা ইং ০৭/০৩/২৫ শুক্রবার বিকাল পাঁচটার সময় রুপসা গাড়িতে এক মহিলার গলায় হাত দিয়ে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে জনতা হাতেনাতে ধরে ফেলে। পরে তিন মহিলা ছিনতাইয়কারী স্বীকার করেন তারা বিভিন্ন সময় বিভিন্ন রোডের গাড়ির মধ্যে যাত্রীর ভিরের সুযোগ বুঝে গাড়িতে উঠে চুরি ও ছিনতাই করেন। আজ ও তারা খুলনা-কুষ্টিয়া রূটের রুপসা বাসে ছিনতাইকালে জনগণের হাতে ধরা পরে।
ভিকটিম তাদেরকে ক্ষমা করে দিয়ে খুলনার উদ্দেশ্যে চলে গেলে জনগণ তাদেরকে মারধর করে ছেড়ে দেয়।




















