বাংলাদেশ সকাল
শনিবার , ৮ মার্চ ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে ভাইয়ের হাতে ভাই খু’ন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৮, ২০২৫ ৮:৪৪ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার (বিজয় মাহমুদ) যশোর:

যশোর সদর উপজেলার যোগীমাঠপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হাতে শহিদুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম মৃত আজহার বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শহিদুল ইসলাম ধানের ক্ষেতে পানি দিচ্ছিলেন। এ সময় তার চাচাতো ভাইরা পূর্ব শত্রুতার জেরে তার ওপর হামলা চালায়। তারা কোদালের আছাড়ি দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ কাজী বাবুল বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের ধরতে অভিযানে নেমেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত