বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৯ মে ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে রিকশাচালককে নারী আইনজীবীর জুতাপেটা, বি এন জে এইচ সি’র উদ্বেগ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৯, ২০২৩ ১২:৫০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক॥ যশোরে তুচ্ছ ঘটনায় এক রিকশাচালককে মারধর করেছেন আরতি রাণী ঘোষ নামে এক আইনজীবী। এ সময় তিনি ওই রিকশাচালককে জুতাপেটা করেছেন বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

রোববার (৭ মে) দুপুরে যশোর জেলা আদালতের সামনের সড়কে এ ঘটনা ঘটে। পথচারীরা ওই আইনজীবীকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে ওই আইনজীবীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন আইনজীবী সমিতির সভাপতি।

ঘটনার সময় এক পথচারীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, ওই আইনজীবী রিকশাচালককে চড়-থাপ্পর মারছেন। তখন এক যুবক ওই রিকশাচালককে রক্ষা করার চেষ্টা করছে। ভিডিওতেই অপর এক পথচারীর মুখে শোনা যায় ওই নারী আইনজীবী রিকশাচালককে জুতাপেটাও করেছেন। তারা এ ঘটনার প্রতিবাদ করলেও ওই আইনজীবী রিকশাচালককে চড়-থাপ্পড় মেরেই যাচ্ছিলেন। একপর্যায়ে এক নারী এগিয়ে এসে প্রতিবাদ করলে ক্ষান্ত হন তিনি। এ সময় ওই রিকশাচালক তার রিকশা নিয়ে চলে যান।

জানতে চাইলে আইনজীবী আরতি রানী ঘোষ দাবি করেন, তিনি কোর্ট শেষে ফেরার পথে সড়ক অতিক্রম করতে গেলে ওই রিকশাচালক তাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে আহত হন। এ কারণে তিনি তাকে মারধর করেন।

এমন আচরণ করা ঠিক হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ওকে কি পুঁজো করবো?’ ওই আইনজীবীর দাবি, রিকশাচালককে মেরে তিনি সঠিক কাজ করেছেন। একইসঙ্গে তিনি গুরুতর আহত অবস্থায় যশোর সিএমএইচে আইসিইউতে ভর্তি রয়েছেন বলে দাবি করেন।

এদিকে এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে ওই আইনজীবীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন যশোর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ইসহক। এ ঘটনায় আইনজীবীদের পক্ষ থেকে দুঃখ প্রকাশও করেন তিনি।

উক্ত ঘটনায় মানবাধিকার চরম লঙ্ঘিত হয়েছে বলে মনে করেন বাংলাদেশ ন্যাশনাল জার্নালিস্ট এন্ড হিউম্যান রাইটস কাউন্সিল এর চেয়ারম্যান আবুল বাশার। তিনি উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত দাবী করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি আইন পেশার মত মহৎ পেশায় তার থাকার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

পাঁচবিবির কুসুম্বা ইউপিতে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

নাটোরের বীরকুৎসা হাজারদুয়ারি জমিদার বাড়ি সংস্কারের অভাবে মুখ থুবরে পড়েছে

সুনামগঞ্জে বৈষম্যবিরোধী কিছু ছাত্ররা অনিয়ম ও দুর্নীতির সাথে জাড়িত থাকায় সভা পন্ড

ময়মনসিংহ পুলিশ হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন 

চিলাহাটিতে জামায়াতের পেশাজীবি ইউনিটের উদ্যোগে সুধী সমাবেশ

রাণীশংকৈলে ২০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৩ 

বাঁশখালী ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি দূর্বত্তদের

দক্ষিণ চব্বিশ পরগনায় ৩৫টি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের উদ্বোধন : যেখানে সেখানে অযোগ্য বর্জ্য বন্ধ

ইউনুস সরকার হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন -রাশেদ খান