বাংলাদেশ সকাল
সোমবার , ২৫ নভেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরের রায়পাড়া শংকরপুর এলাকায় বেড়েছে চুরি, ঘটছে ছিনতাই; পুলিশের তৎপরতা না থাকার অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৫, ২০২৪ ১২:২৩ পূর্বাহ্ণ

 

যশোর অফিস : যশোর শহরের চাঁচড়া রায়পাড়া ও শংকরপুর এলাকায় বর্তমানে চুরি-ছিনতাই চরম আকার ধারন করেছে। প্রতিদিন বা প্রতিরাতে কোন না কোন বাড়িতে চুরি হচ্ছে, নিয়ে যাচ্ছে মালামাল। একইভাবে হচ্ছে ছিনতাই।

এলাকাবাসী বলছেন, সাধারণ মানুষের জানমাল রক্ষায় পুলিশের কোন প্রকার কার্যক্রম না থাকায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। বর্তমানে এসব এলাকার মানুষ চোর ও ছিনতাইকারী আতংকে রাত কাটাচ্ছে। ভুক্তভোগীরা বলছে, সংঘটিত অপরাধের মূল কারন মাদক। মাদকের টাকা জোগাড় করতে মাদকাসক্তরা এসব অপরাধে জড়িয়ে পড়েছে।

এলাকাবাসী জানান, দ্রুত অপরাধীদের বিরুদ্ধে আইন-শৃংখলা বাহিনী ব্যবস্থা না নিলে বড় ধরনের ঘটনা ঘটারও আশঙ্কা রয়েছে।

খোঁজ খবর নিয়ে জানা যায়, গত এক সপ্তায় চার বাড়িতে চুরি ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। চাঁচড়া রায়পাড়া কবর স্থানের পাশের বাসিন্দা দিন মজুর সালাউদ্দিন ওরফে দর্পনের বাড়ি থেকে পরিবারের সদস্যদের কাপড়চোপড় চুরি করে নিয়ে যায়। রায়পাড়া ভোলা কলোনীর প্রাইভেটকার চালক গাজীর বাড়িতে হানা দিয়ে রাতের বেলা তাদের শীতবস্ত্র চুরি করে নিয়ে গেছে চোর চক্র। একইভাবে রায়পাড়া জামতলা এলাকার জসিমের বাড়ি থেকে নিয়ে গেছে একটি দামি মোবাইল সেট। অপরদিকে গত ২১ নভেম্বর সকাল সাড়ে নয় টার দিকে ছিনতাইকারীরা শহরের শংকরপুর মুরগীর ফার্মগেটের সামনে থেকে মায়া বেগম নামে এক গৃহবধূর স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

ভুক্তভোগিরা অভিযোগ করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাধারণ মানুষের টাকায় বেতন নিয়ে পরিবার পরিজন নিয়ে বহাল তবিয়তে জীবনযাপন করছেন। অথচ মানুষের জানমাল রক্ষায় পুলিশের নেই কোন তৎপরতা। গা ভাসিয়ে দিন রাত পার করছে তারা।

গত ৫ আগষ্টের পর থেকে বেশি বেপরোয়া হয়ে উঠেছে অপরাধীরা। এরা গড়ে তুলেছে একটি চোরাই মার্কেট। চোরাই মালামাল ব্যবসায়ীরা চোর চক্রের কাছ খেকে মালামাল ক্রয় করে থাকে। আর এর সবই হচ্ছে পুলিশের নাকের ডগায়। অথচ পুলিশ রহস্যজনক ভাবে নিরবতা পালন করছে বলেও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ 

একটি বাঁশের সাঁকোই হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা

শেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল দাদি-নাতিসহ  দুই জনের 

ছাত্র আন্দোলন দমাতে ১০ কোটি টাকা অনুদান ও অস্ত্র যোগান দেয় ফজলে করিম 

শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে নিউইয়র্কে সমাবেশ ও মিষ্টি বিতরন

মসিক নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দিলেন ইকরামুল হক টিটু

তুহিনকে কারাগারে প্রেরণ করায় বিক্ষোভ ও প্রতিবাদে উত্তাল ডোমার

সংবাদ প্রকাশের পর মেজরটিলায় সিসিক নির্মিত ওয়াকওয়ের টিলা মাটি বালু দিয়ে ভরাট, পরিবেশ কর্মকর্তাদের পরিদর্শন 

ইতালিতে তরিনো শাখা যুবদলের কমিটি গঠন 

চট্টগ্রামে দক্ষিণ জেলা যুবলীগের হরতাল বিরোধী মিছিল