বাংলাদেশ সকাল
বুধবার , ২৪ জানুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যুক্তরাষ্ট্রে তীব্র ঠাণ্ডা, তুষারপাতে নিহত ৮৩

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৪, ২০২৪ ১:৪১ অপরাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র প্রতিনিধি : শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভয়াবহ ঠাণ্ডার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। বিপজ্জনক ঠাণ্ডা পুরো যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করেছে। গেলো সপ্তাহে দেশটিতে শীতকালীন আবহাওয়া সংশ্লিষ্ট ঘটনায় এখন পর্যন্ত ৮৩ জনের মৃত্যু হয়েছে।খবর বাপসনিউজ।

রোববার (২১ জানুয়ারি) সিবিএস নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

খবরে বলা হয়, টেনেসি ডিপার্টমেন্ট অফ হেলথ ১৯ জন আবহাওয়া-সম্পর্কিত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া ওরেগনের কর্মকর্তারা ১৬ জনের মৃত্যু নিশ্চিত করেছেন।

এছাড়া ইলিনয়, পেনসিলভানিয়া, মিসিসিপি, ওয়াশিংটন, কেনটাকি, উইসকনসিন, নিউইয়র্ক, নিউ জার্সি এবং আরও কয়েকটি অঙ্গরাজ্যে মৃত্যুর খবর পাওয়া গেছে।

সিবিএস নিউজ জানিয়েছে, কিছু মৃত্যু আবহাওয়ার সাথে সম্পর্কিত কি না তা নিশ্চিত করার জন্য তদন্ত চলছে। কারণ এর মধ্যে কেনটাকি ও ইলিনয়ে গাড়ি দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে।

কিছু অঙ্গরাজ্যে তীব্র তুষারপাত হচ্ছে। গভীর বরফের সময় চালকদের রাস্তায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। মিসিসিপির কর্মকর্তারা এর বাসিন্দাদের ‘রাস্তায় কালো বরফ সম্পর্কে সচেতন হতে এবং প্রয়োজন ছাড়া গাড়ি না চালানোর আহ্বান জানিয়েছেন।’

খবরে বলা হয়েছে, মেমফিসে এত পাইপ ভেঙে গেছে যে সারা শহরে পানির ওপর চাপ পড়েছে। মেমফিস তাদের ৪ লাখের বেশি গ্রাহককে খাবার পানি ও দাঁত ব্রাশ করার জন্য বোতলজাত পানি সরবরাহ করার চেষ্টা করছে। এছাড়া অন্যান্য ক্ষেত্রে পানি ফুটিয়ে নেয়ার আহ্বান জানানো হয়েছে।

তীব্র ঠাণ্ডা ও তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল। অনেক এলাকায় হিমাঙ্কের ৪৫ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমেছে তাপমাত্রা।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ওরেগন থেকে মেইন প্রদেশ পর্যন্ত জরুরি অবস্থার আওতায় ৭ কোটির বেশি মানুষ। হাইপোথার্মিয়া ও সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে বাড়ছে প্রাণহানি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীনগরে বিএনপি ও যুবদল নেতার উদ্যোগে ইফতার মাহফিল

চট্টগ্রাম জেলা “জাসাস” এর উদ্যোগে স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জ্ঞাপন

ঈদগাঁওতে লোডশেডিংয়ের ত্রাহি অবস্থা : রোজাদার ও ব্যবসায়ীরা চরম দূর্ভোগে

পাথরঘাটায় বজ্রপাতে এক নারী ও কৃষকের মৃত্যু!

সিলেট প্রদেশ প্রতিষ্ঠার দাবী অযৌক্তিক মনে করেন জনগন 

শেরপুরে নালিতাবাড়ীতে ১৫ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

ভিজিট ভিসায় কানাডায় এসে এখন অসহায় হাজারো বাংলাদেশি

পবায় গ্রীণ অটো ব্রিকস লিমিটেডের বিষাক্ত ধোঁয়ায় ৩০০ বিঘা ফসলি জমি ক্ষতিগ্রস্ত

বদলগাছী মহাদেবপুর আসনের সাবেক এমপি আকরাম হোসেন চৌধুরীর জানাজা ও দাফন সম্পূর্ণ

ঈশ্বরদীতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক