বাংলাদেশ সকাল
সোমবার , ৫ ডিসেম্বর ২০২২ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে রিয়া মনি হত্যা মামলার আসামীসহ তিনজন গ্রেপ্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৫, ২০২২ ৭:৫৪ অপরাহ্ণ

 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি॥ নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে রিয়া মনি (২০) হত্যা মামলার আসামী মিলন মিয়া (২৫) সহ তিন জনকে গ্রেপ্তার করেছে। সোমবার সকালে সদরের রেল ষ্টেশন এলাকা থেকে মিলনকে এবং রোববার রাতে অভিযান চালিয়ে মারপিট মামলার দুই আসামীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,আসামী মিলন মিয়া ট্রেনযোগে রাণীনগর আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে ষ্টেশনে অভিযান পরিচালনা করা হয়।এসময় ট্রেন থেকে নামামাত্রই মিলন মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিলন উপজেলার ছাতারদিঘী (উত্তরপাড়া) গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

উল্লেখ্য,গত ৪অক্টোবর রাতে যৌতুকের দাবিতে রিয়া মনিকে মারপিট করে গলায় ফাঁস দিয়ে হত্যার পর গাছে ঝুলে রাখার অভিযোগে রিয়া মনির বাবা রুবেল ফকির বাদী হয়ে রিয়া মনির স্বামী মিলন মিয়া,শ্বশুর নুর মোহাম্মদ,শ্বাশুরী মনিকা ও ননদসহ ৭জনকে এজাহার ভুক্ত এবং আরো ৫/৬জনকে অজ্ঞাতনামা আসামী কওে রাণীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

অপর দিকে একই রাতে মারপিটের ঘটনায় নিয়মিত মামলার আসামী উপজেলার পশ্চিমবালুভরা গ্রামের নইমুদ্দীনের ছেলে বেলাল সরদার (৪২) এবং বগুড়ার আদমদীঘি উপজেলার দরিয়াপুর গ্রামের কলিম উদ্দীনের ছেলে হোসেন আলী (৪৬) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটায় সাসের বাস্তবায়নে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরন

নিত্য পণ্যের বাজার স্থিতিশীল রাখতে আমতলীর ইউএনওর ব্যতিক্রমী আয়োজন 

নাজিরহাটে পৌরসভায় মেয়র নির্বাচিত হলেন এ কে জাহেদ চৌধুরী 

যশোরে ১৬ স্বতন্ত্র প্রার্থীসহ ৪৬ জনের মনোনয়নপত্র জমা 

নরসিংদীতে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারে পুলিশী অভিযান

বেনাপোলে ফেন্সিডিলসহ আটক ১

রামগড়ে সাংবাদিক মাসুদ রানার উপর হামলা; বিএমএসএস’র নিন্দা

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উখিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল সিকদার সহ দুইজন বহিষ্কার

খাগড়াছড়িতে সেনাবাহিনীর নবীন সদস্যদের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

কালকিনিতে পরকীয়া বাঁধা দেয়ার জেরে হামলা; আহত -৩