বাংলাদেশ সকাল
সোমবার , ২৮ আগস্ট ২০২৩ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে সর্বজনীন পেনশন স্কিম বিশেষ সভা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৮, ২০২৩ ৪:১৯ অপরাহ্ণ

রাণীশংকৈল,(ঠাকুরগাঁও)প্রতিনিধি॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সর্বজনীন পেনশন (স্কিম) অবহিতকরণ ও বাস্তবায়ন সম্পর্কিত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) দুপুর ১২ টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বাস্তবায়ন সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি ছিলেন,পৌরমেয়র মোস্তাফিজুর রহমান,ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম, সোনালী ব্যাংক ম্যানেজার আব্দুর জব্বার,অধ্যক্ষ মোহাদেব বসাক ও হেলালউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যানবৃন্দ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, সামাজিক-সাংস্কৃতিক – রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা বিবেচনা করে সরকার সর্বজনীন পেনশন কর্মসূচি চালু করেছে । আপাতত চার শ্রেণির জনগোষ্ঠীর জন্য চার ধরনের পেনশন কর্মসূচি চালু করা হয়েছে। এগুলোর নাম হচ্ছে প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাসী। এর মধ্যে বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য ‘প্রগতি’,স্বকর্মে নিয়োজিত ব্যক্তিদের জন্য ‘সুরক্ষা’, প্রবাসী বাংলাদেশিদের জন্য‘প্রবাসী’ এবং দেশের নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য ‘সমতা’ এই চার কর্মসূচি নিয়ে অবহিতকরণসহ উদ্বুদ্ধকরণ এবং সর্বোপরি এই সর্বজনীন পেনশন স্কিমে ভবিষ্যতের কথা চিন্তা করে সকলকে এ পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হবার আহ্বান জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নাটোর ৪ আসনে প্রার্থী পরিবর্তনে একট্টা আওয়ামী লীগ এমপি পদপ্রার্থীরা 

গঙ্গাচড়ায় বিক্রয়ের সময় ১’শ ৫০ বোতল ফেনসিডিলসহ আটক ২

রামগড়ে নগদ অর্থসহ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

ছাব্বিশ বছর পর দিল্লীর দখল পেতে চলছে বিজেপি 

নওগাঁয় সাংবাদিক সবুজ ও মানিকের পা ভেঙে ফেলার হুমকি তিলোকপুর ইউনিয়ন চেয়ারম্যানের

দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যাওয়ায় সাংবাদিককে নির্যাতন ও হেনস্তা; বিএমএসএস’র নিন্দা

ঈদগাঁওতে ধানকাটা মৌসুমে শ্রমিকের দ্বিগুন দাম : ভিনদেশীদের ছড়াছড়ি 

সাংবাদিক রেজাউল করিমের মৃত্যুতে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির শোক 

শেখ হাসিনাকে হত‍্যার হুমকির প্রতিবাদে ময়মনসিংহ জেলা আ’লীগের বিক্ষোভ সমাবেশ

পাবনার ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২