বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৫ ডিসেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাঁওতে ধানকাটা মৌসুমে শ্রমিকের দ্বিগুন দাম : ভিনদেশীদের ছড়াছড়ি 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৫, ২০২৩ ১০:৩৯ অপরাহ্ণ

এম আবু হেনা সাগর, ঈদগাঁও : চলতি মৌসুমে ঈদগাঁওতে ধান কর্তনের কাজে নিয়োজিত শ্রমিকদের কদর তুঙ্গে। দ্বিগুন দামে বিপাকে পড়েন গ্রামাঞ্চলের ধান চাষীরা। সেই সাথে ভিনদেশীয় শ্রমিকদের ছড়াছড়ি, স্থানীয়রা কোণঠাসা।

৫ ডিসেম্বর সকালে ঈদগাঁও বাজারের শাপলা চত্তর পয়েন্টে শ্রমিকদের বিকিকিনির এমন দৃশ্য চোখে পড়ে এ প্রতিবেদকের।

তথ্য মতে, প্রতিবছরের ধারায় এ বছরও চলতি মৌসুমে বৃহত্তর ঈদগাঁওর গ্রামীন জনপদের বিলে সবুজ ধান কর্তনে চাষীরা শ্রমিকদের কাছে ধর্না দিচ্ছে। এমনকি বৃহৎ এলাকা ছাড়াও পাশ্বর্বতী বিভিন্ন ইউনিয়ন থেকে বাজারে আগত ধান কর্তনের কাজে নিয়োজিত শ্রমিকদের সরগরমে পরিনত হয়ে উঠেছে। তবে ধান চাষীরা শ্রমিক দেখলেও দামে মেলাতে পারছেনা। এ বছর স্থানীয় শ্রমিকরা কোণঠাসা, ভিনদেশী শ্রমিকের কারনে। এদিকে ঈদগাঁও বাজারের হাটে আসা বেশি সংখ্যক শ্রমিক হচ্ছে কুতুপালং এলাকার। এ বছর শ্রমিকরা ৭শ থেকে ৮শত ৫০ টাকা দরে যাচ্ছে ধান কাটতে।

মোহাম্মদ জুবাইর নামের এক শ্রমিকের সাথে আলাপকালে তিনি জানান, তার নিজ বাড়ী বার্মার মংডুতে। সে উখিয়ার কুতুপালং এলাকা থেকে ধানকাটার কাজ করতে ঈদগাঁওতে এসেছেন বলেও জানায়।

কজন স্থানীয় শ্রমিক জানান, অতিরিক্ত দামে ধান কর্তনের কাজ চলছে বৃহত্তর এলাকার পাড়া গাঁয়ে। কম হলে কাজ করতে ইচ্ছুক নন তারা। ভিনদেশীদের কারনে আমরা স্থানীয়রা অনেকটা কোণঠাসা।

এক চাষী জানান, তিনি অনেক কষ্টের বিনিময়ে ধান চাষ করে প্রতি বছর। কিন্তু কর্তনের বেলায় শ্রমিকদের মনগড়া দাম আসলেই দু:খজনক। শ্রমিকরা এক কথায় আর নড়াচড়া হয়না বলেও জানান। দ্বিগুন দাম নিয়ে ধান চাষীদের মাঝে চাপা ক্ষোভ বৃদ্বি পাচ্ছে।

আবার অনেক চাষীরা পরিবার পরিজন নিয়ে ধান কর্তনের কাজ সেরে নিতেও দেখা যায়। জমি থেকে কিছু কিছু সোনালী ধান ঘরে তুলছে চাষীরা,আবার বহুজমিতে ধান পরিপূর্ন পাকলেই কর্তন শুরু করবেন বলেও জানা গেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সেচের পানি না দিতে পেরে ভাতিজার নামে চাচার মিথ্যা অভিযোগ

ফুলপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

রায়পুরায় ইফতার দোয়া মাহফিল

পাথরঘাটায় ৩ মাসে ২৯ টি হারানো মোবাইল উদ্ধার করে প্রসংশিত ওসি শাহ আলম হাওলাদার

ঈদের জামাত শেষে জুতা বদল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১,পুলিশসহ আহত ২০,আটক ১৮

মুজিবনগরে ছেলের আত্মহত্যা সইতে না পেরে মায়ের আত্মহত্যা

পাথরঘাটায় জামায়াতের আমীরসহ আটক ৩

১৬ সেপ্টেম্বর সমাবেশ সফল করতে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের প্রস্তুতি সভা 

চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিটস খুলনা বিভাগের সামরিক প্রধান আব্দুল লতিফ সঙ্গীসহ গ্রেফতার; উদ্ধার বিদেশী পিস্তল ও গুলি

নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার লিফলেট বিতরণ