বাংলাদেশ সকাল
শুক্রবার , ১ মার্চ ২০২৪ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রায়পুরার মির্জাপুর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১, ২০২৪ ১২:২২ পূর্বাহ্ণ

 

সাদ্দাম উদ্দীন রাজ, নরসিংদী : নরসিংদীর রায়পুরা উপজেলা মির্জাপুর ইউনিয়নে বিট পুলিশিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) বিকেলে ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

রায়পুরা থানার সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম বিষয়ক এক মতবিনিময় সভায় রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফায়েত হোসেন পলাশ এ সময় উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এই স্লোগানকে সামনে রেখে রায়পুরা থানা পুলিশ প্রশাসন আয়োজিত মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চুরি, ডাকাতি, যৌন হয়রানি ও বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনগনকেও এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, পুলিশি সেবা পেতে বা অভিযোগ জানাতে এখন সাধারণ জনগণকে আর থানায় আসতে হবে না। পুলিশই জনগণের কাছে যাবে। পুলিশের সেবা সাধারণ জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দিতে নরসিংদী জেলা রায়পুরা জুড়ে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে।

মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন রায়পুরা থানায় সাব ইন্সপেক্টর নবী হোসেন, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও মির্জাপুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহি, পিরিজ কান্দি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আজহারুল ইসলাম সরকার, মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম ভূঁইয়া,মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সালেক মিয়া, রায়পুরা উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি আল আমিন হোসাইন, মির্জাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোমেনুল ইসলাম মোমেন, যুবলীগ সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, ইউপি সদস্য উজ্জ্বল মিয়া, রিপন ভূঁইয়া, দুলাল সিং, ফরিদ মিয়া, রতন মিয়া, শামসুল ইসলাম কিরণ, আঙ্গুর মিয়া, বীর মুক্তিযোদ্ধা বিকচান মিয়া সহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঢাকায় তুরস্ক দূতাবাসে পৌঁছে গেল ফারাজ করিম চৌধুরীর প্রেরিত পণ্যসামগ্রী

কক্সবাজারে বঙ্গবন্ধু আন্তজার্তিক বিচ ভলিবল শিরোপা জিতলো শ্রীলঙ্কার নারী দল 

যশোরে মাহফিলে ৫ শতাধিক মোবাইল-স্বর্ণালঙ্কার খোয়া, জিডি করতে থানায় লাইন

রাণীনগরে গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি

নারায়ণগঞ্জে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উদযাপিত হচ্ছে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা

ভাইস প্রেসিডেন্ট হিসেবে ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্সকে বেছে নিলেন ট্রাম্প

বাগমারায় ঘোষণা ছাড়াই মহিলা দলের কমিটি গঠন, এক পক্ষের সংবাদ সম্মেলন 

বিশিষ্ট সমাজকর্মী হিসেবে মনোনীত হয়েছেন নাসের শাহরিয়ার জাহেদী মহুল

বরগুনায় ইসলামি আন্দোলন বাংলাদেশ এর দলীয় প্রার্থী ঘোষণা

গুরুদাসপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পিঠা উৎসব