বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২ জুলাই ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শার্শায় কলেজ কর্মচারীর তিন গরু চুরি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২, ২০২৪ ৫:৫৫ অপরাহ্ণ

 

আবু বকর ছিদ্দিক রনি, বিশেষ প্রতিনিধি: যশোরের শার্শায় রাতের আধারে গোয়াল ঘরের তালা ভেঙে চোরেরা তিনটি বড় গরু চুরি করে নিয়ে গেছে। যার মুল্য প্রায় তিন লাখ টাকা।

মঙ্গলবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলার ধলদা গ্রামের আনিসুর রহমানের বাড়িতে।

আনিসুর রহমান ধলদা গ্রামের মৃত এমএম আতর আলীর ছেলে। সে নাভারণ ফজিলাতুননেছা সরকারি মহিলা কলেজের অফিস সহায়ক পদে চাকুরি করে।

আনিসুর বলেন, প্রতিদিনের ন্যায় রাত ১১টার দিকে আমরা স্ব-পরিবারে রাতের খাওয়া দাওয়া শেষে,গরুর রাতের খাবার দিয়ে গোয়াল ঘরে তালাবদ্ধ করে যার যার ঘরে ঘুমাতে যাই।

রাত পাঁচটার দিকে আমার ঘুম ভেঙে গেলে বাইরে যাওয়ার চেষ্টা করলে দেখি বাইরে থেকে আমার ঘরের ছিটকানি আটকানো। তখন আমার হাঁকডাকে বাড়ির অন্যরা এসে ঘরের ছিটকানি খুলে দেয়।

এসময় বাইরে যেয়ে দেখি রাতের অন্ধকারে অজ্ঞাতনামা চোরেরা আমাদের গোয়ালা ঘরের তালা ভেঙ্গে গরু তিনটি চুরি করে নিয়ে গেছে।

আনিসুর বলেন,গরু চোরেরা আমাকে নিঃস্ব করে রেখে গেছে। গোয়াল ঘরে থাকা তিনটি গরু, যার একটি বড় সাইজের পাকিস্তানি লাল রংয়ের নয় মাসের গাভী গরু, মূল্য অনুমান দেড় লাখ টাকা।একটি মাঝারি সাইজের কালো রংয়ের গাভী,যার মূল্য অনুমানিক এক লাখ টাকা ও একটি ছোট কালোর রংয়ের বকনা বাছুর,যার মূল্য অনুমানিক ষাট হাজার টাকা।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুজ্জামান জানান, বিষয়টি আপনার মাধ্যমে এই প্রথম আমি জানলাম। বিষয়টি আমি জানিনা। তবে আমি এখুনি ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি।বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটায় ১০ম শ্রেনীতে পড়ুয়া ছাত্রীর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা 

ঝিনাইদহে জাতীয় পার্টির চেয়ারম্যান’র বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

শেরপুরে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে একই পরিবারের তিন মাদক কারবারি গ্রেফতার

হোয়াইট হাউজে ট্রাম্প-বাইডেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি

দেবহাটার নাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

শেরপুর জেলা আ.লীগকে হাইব্রিড মুক্ত করার অঙ্গিকার নতুন সা. সম্পাদক ছানু’র

রংপুর-১ আসনকে স্বাধীনতার স্বাদ দিলেন জনতার এমপি বাবলু 

ঝিনাইদহে শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের কারিগরী শিক্ষায় এগিয়ে আসতে হবে- শিক্ষা উপমন্ত্রী নওফেল

বদলগাছিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে ভ্রাম্যমান আদালতের তিন মাস জেল