বাংলাদেশ সকাল
সোমবার , ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শার্শায় পিস্তল গুলি রেখে লুঙ্গি খুলে দৌড় অস্ত্র পাচারকারী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১২:১৫ অপরাহ্ণ

বেনাপোল প্রতিনিধি॥ যশোরের শার্শা উপজেলার অগ্রভুলাট সীমান্ত থেকে দুইট নাইন এমএম পিস্তল, দুইটি ম্যাগজিন ও একটি মোটর সাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে অগ্রভুলাট দক্ষিনপাড়া এলাকা থেকে পিস্তল ও গুলি উদ্ধার করে বিজিবি সদস্যরা।

বিজিবি জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভারত থেকে অস্ত্রের একটি চালান পাচার হয়ে বাংলাদেশে আসবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে অগ্রভুলাট বিজিবি ক্যাম্পের সদস্যরা দক্ষিনপাড়া পাকা রাস্তার পার্শ্বে অবস্থান নেয় এবং কিছুক্ষন পরে একজন ব্যক্তিকে একটি মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর যশোর ল-১১-৮৮০৭) যোগে আসতে দেখে। উক্ত ব্যক্তিকে বিজিবি সদস্যরা থামতে বলে। মোটর সাইকেলটি থামানোর পর তাকে তল্লাশির জন্য কোমরে হাত দিলে তৎক্ষনাত সে তার লুঙ্গি খুলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থান হতে ইউএসএসের তৈরি দুইটি নাইম এমএম পিস্তল, দুইটি খালি ম্যাগাজিন এবং একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। আটককৃত অস্ত্র, ম্যাগাজিন এবং মোটর সাইকেল এর সিজার মূল্য সাড়ে তিন লাখ টাকা।

অস্ত্রের চালান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স)। অস্ত্রের চালানটি শার্শা থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সীতাকুণ্ডে সুধী সমাবেশে পৌরসভার উন্নয়ন প্রকল্প কাজের উদ্ভোধন করলেন স্হানীয় সাংসদ দিদার

রাণীশংকৈলে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ 

রাণীনগরে টমটম চাপায় প্রাণ গেল শিশু মারিয়ার

ময়মনসিংহে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও কিশোর-কিশোরীদের আত্মরক্ষা কৌশল প্রশিক্ষণ অনুষ্ঠিত 

নিউইয়র্ক স্টেট বিএনপি ওয়েস্ট গঠনের দাবিতে বাফেলো শহরে সংবাদ সম্মেলন এবং বাফেলো সিটি বিএনপির নির্বাচনে অংশ নিতে নেতাদের প্রার্থীতা ঘোষণা 

বদলগাছীতে ইউনিয়ন পরিষদ বহাল রাখার দাবিতে মানববন্ধন 

পুলিশের কাছে মায়ের হত্যায় বাবার ফাঁসি চেয়ে থানা ঘেরাও 

গোমাতলীতে আশ্রয় কেন্দ্র অবস্থিত লোক জনের মাঝে শুকনা খাবার বিতরন 

দেশের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করার লক্ষ্যে দেশব্যাপী ধ্বংসযজ্ঞ চালানো হয় : প্রধানমন্ত্রী

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত