বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৭ নভেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেখ হসিনা ক্ষমতায় থাকলেই উন্নয়ন হয় : পলক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৭, ২০২৩ ৬:০৮ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু, নাটোর : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, শেখ হসিনা ক্ষমতায় থাকলেই উন্নয়ন হয়। ১৯৭৫-র ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যার সময তিনি দেশে ছিলেননা বলেই প্রাণে রক্ষা পেয়েছেন। এরপরও বিএনপি জামায়াত-জোট তার প্রাণনাশের জন্য ২১ বার চেষ্টা করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য ২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলা করে ২১ জনকে হত্যা করা হয়। শেখ হাসিনাকে হত্যা চেষ্টাসহ ২১ জনকে হত্যার নেপথ্য নায়ক খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। সেই তারেক সাজাপ্রাপ্ত হয়ে লন্ডনে পালিয়ে রয়েছেন। বাংলাদেশের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই আল্লাহপাক শেখ হাসিনাকে রক্ষা করে ছিলেন। রাষ্ট্রিয় ক্ষমতায় আসার পর তিনি অসহায় মানুষের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। এখন স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন তিনি। উন্নয়নের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা করেছেন। আর এই ধারা অব্যাহত রাখার জন্য আবারও নৌকায় ভোট চান আইসিটি প্রতিমন্ত্রী।

নাটোর -বগুড়া মহাসড়কের সেরকোল এলাকায় ১৬ কিলোমিটার চার লেন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও গোল-ই আফরোজ সরকারী কলেজে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভায় বক্তৃতা করেন। এ দুটি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিংড়া উপজেলা আওয়ামীলীগ সভঅপতি ওহিদুর রহমান,সাধারন সম্পাদক পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, পৌর আওয়ামীলীগ সভাপতি ডালিম আহমেদ ডন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন এবং সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিতি ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে স্বতন্ত্র প্রার্থীর দু্ই সমর্থকের ওপর হামলা

২৪ ঘন্টার মধ্যে শিশু ধর্ষক গ্রেফতার

রাণীশংকৈল কাতিহার হাটে অতিরিক্ত টোল আদায়ের দায়ে কর্মচারীর কারাদন্ড

রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসা’র প্রধান আতাউল্লাহ’র একান্ত সহকারী মোহাম্মদ এরশাদ গ্রেফতার 

পশ্চিম বাকলিয়া’য় শীর্ষ সন্ত্রাসী চোরা সেলু’র অপরাধের স্বর্গরাজ্য

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অভিনেত্রী ট্রাকটেনবার্গের মরদেহ উদ্ধার

শেরপুরে হাসপাতালের ছয় তলা বারান্দা থেকে লাফ দিয়ে রোগীর আত্মহত্যা

ডিমলায় স্ত্রী দিলেন ডিভোর্স, পিতা দিলেন তিন সন্তানকে কীটনাশক

পাবনার ঈশ্বরদীতে হজ্ব পরবর্তী করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

পাঁচবিবিতে জেলা ছাত্রদলের সাবেক নেতাকে গুলি করে হত্যার চেষ্টা, পিস্তল সহ আটক এক