বাংলাদেশ সকাল
শনিবার , ২৮ জুন ২০২৫ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুর শ্রীবরদীতে বালু পাচারের খবর জানিয়ে হামলার শিকার জুলাইযোদ্ধা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৮, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ

 

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা প্রশাসনকে বালু পাচারের খবর দিয়ে হামলা শিকার হয়েছেন আরিফ রেজা নামে এক জুলাইযোদ্ধা। ২৭ জুন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীবরদীর সীমান্তবর্তী কর্ণঝোড়া ও শয়তানবাজারের মাঝামাঝি জায়গায় এঘটনা ঘটে।

ভুক্তভোগীর ভাষ্য মতে, শুক্রবার সন্ধ্যায় বন্ধুদের নিয়ে কর্ণঝোড়া এলাকায় ঘুরতে যান আরিফ। ওই সময় কর্ণঝোড়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও তা পাচারের বিষয়টি দেখতে পান তিনি। বিষয়টি শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ডকে জানান আরিফ। এসময় স্থানীয় বালুখেকো বিপ্লব, রুমান, রমজানসহ আরও ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল আরিফের ওপর হামলা চালায়। তার সঙ্গে থাকা মোটরসাইকেলটিও ভাঙচুর করে।

আহত আরিফ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শরীরে অসংখ্য ছররা বুলেট আঘাত করে। সেগুলো বহন করেই চলছি। তার মধ্যেই এবার বুকে এলোপাতাড়ি লাথি মারা হয়েছে।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার জাহিদ বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পায়নি। তবুও আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আমরা যথাযথ ব্যবস্থা নেব।’

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে নকল কীটনাশক সরবরাহকারীকে জরিমানা

মিথ্যা চাঁদাবাজী মামলায় পাইকগাছার ৪ সাংবাদিকের জামিন লাভ

“নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্ব সেরা” -জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

সাংবাদিক প্রদীপ চৌধুরীর পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

বাংলাদেশের আকাশে রহস্যময় আলোর দেখা মিলল ভারতের বিভিন্ন রাজ্যে

সফল সংগঠক ও সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন উজ্জল প্রধান

বরগুনা‍য় তালতলীতে অটোগাড়ি স্ট্যান্ডের সিরিয়াল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৪

ঝিকরগাছায় সংখ্যালঘু গৃহবধূকে ধর্ষণ চেষ্টা, সাতক্ষীরা থেকে অভিযুক্ত গ্রেপ্তার

ঝিনাইদহে ভর্তুকি মুল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে যশোরের তিনটি উপজেলার এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার