বাংলাদেশ সকাল
বুধবার , ৫ মার্চ ২০২৫ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুর সীমান্তে ভারতীয় জিরা ও এসি জব্দ, গ্রেফতার এক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৫, ২০২৫ ৮:০৯ অপরাহ্ণ

 

কাকন সরকার (শেরপুর) :

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারতঘেঁষা পাহাড়ি গ্রাম মায়াঘাসি থেকে চোরাই পথে আনা ৩০ কেজি ওজনের মোট ১৩ বস্তা ভারতীয় জিরা ও দুই টন পরিমাণের দুটি টাটা ব্র্যান্ডের এসি জব্দ করেছে থানা পুলিশ। এসময় ওইসব পণ্য নিজ হেফাজতে রাখার অভিযোগে বাড়ির মালিক আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে এ ঘটনায় চোরাকারবারী সিন্ডিকেটের ৫ সদস্যসহ মোট ৬ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) গভীর রাতে ভারতীয় ওইসব পণ্য জব্দ ও একজন আটকের পর মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, মায়াঘাসি সীমান্তের চোরাই পথে ভারতীয় জিরা ও এসি আনা হয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে মায়াঘাসি গ্রমের কৃষক আব্দুর রশিদের একটি ঘর থেকে ১৩টি বস্তায় মোট ৩৯০ কেজি ভারতীয় জিরা ও দুই টন পরিমাণের দুটি আউটডোর এবং একটি ইনডোর এসি পাওয়া যায়। তবে এর আগেই চোরাকারবারী দলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে। পরে পুলিশ ওইসব মালামাল নিজ হেফাজতে রাখার দায়ের বাড়ির মালিক আব্দুর রশিদকে আটক করে।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় চোরাকারবারী সিন্ডিকেটের ৫ সদস্যসহ মোট জনের নামে মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪’তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

জগন্নাথপুরে সুনামগঞ্জ ৩ আসনের এমপি প্রার্থী শাহীনুর পাশার মতবিনিময় 

খুলনায় পুলিশের অভিযানে আওয়ামী লীগের নেতা কর্মী গ্রেফতার

সৌরভ চত্বরের মোড়ক উন্মোচনে বিতর্কিত ব্যক্তির উপস্থিতি নিয়ে গুঞ্জন: ইউএনও’র দৃঢ় প্রতিবাদ, গ্রেপ্তার অভিযুক্ত ব্যক্তি

বদলগাছী উপজেলায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

দেবহাটার সখিপুরে সামাজিক সচেতনতায় নারী সমাবেশ

ঠাকুরগাঁওয়ে ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে আদিবাসীদের বিক্ষোভ

১১ নভেম্বর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও ১২শ’ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আত্রাই পাঁচুপুর ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং প্রাণী সম্পদ দপ্তরের সচেতনতা বৃদ্ধিতে সভা

ডাসার উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত