বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৯ নভেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুর-১ আসনে নৌকার মাঝি পরিবর্তন চায় দলের সাধারণ সম্পাদক ছানু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৯, ২০২৩ ১১:৩২ অপরাহ্ণ

কাকন সরকার, শেরপুর : শেরপুর-১(সদর) আসনের নৌকার মাঝি পরিবর্তন চেয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন ছানু।

তিনি আজ ৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারের শেরপুর-জামালপুর-ঢাকা মহা সড়কের পাশে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে সরকারের শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি ও টানা ৫ বারের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক করে ইঙ্গিত করে জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করে বলেন, আমাদের এ আসনে বিগত ২৫ বছর যাবত যিনি নৌকা চালাচ্ছেন তিনি নৌকা নিয়ে বহু আজেবাজে কাজ করেছন। তাই দয়া করে এই নৌকার মাঝি পরিবর্তন করে এক বার আমাকে নৌকার মাঝি হওয়ার সুযোগ দিন। কারণ, সারা দেশে যে উন্নয়ন হয়েছে সে তুলনায় শেরপুর সদর উপজেলায় একটি মাত্র ইউনিয়নে উন্নয়ন হয়েছে। আর বাকী সব এলাকায় আশানুরূপ উন্নয়ন হয়নি। তিনি আক্ষেপ করে বলেন, আমাদের নেতা আমি মনোনয়ন চাওয়ায় আমাকে হত্যার পরিকল্পনা করছে। যাতে এ আসনে আর কোন নৌকার মনোনয়ন চাওয়ার লােক না থাকে।

জেলা আওয়ামীলীগের সাবেক উপ দপ্তর সম্পাদক স্থানীয় আওয়ামীলীগ নেতা আবুল হোসেন রাসেলর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি সামছুন্নাহার কামাল, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, এ্যাডভোকেট মোছাদ্দেক ফেরদৌসী, জেলা কৃষক লীগ সভাপতি আব্দুল কাদের, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, সাবেক চেয়ারম্যান সেলিম মিয়া, আওয়ামীলীগ নেতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বায়োজিদ হাসান, সুভ্রত দে ভানু, কানু চন্দ চন্দ্র, জয়েন উদ্দিন মাহমুদ জয়সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নাটোরে সাদা মাইক্রোবাস আতংক 

কর অঞ্চল রাজশাহীতে অনলাইনে রিটার্ন দাখিল এক লক্ষ ছাড়িয়েছে

নারায়ণগঞ্জে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের‌ ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা

ময়মনসিংহে এডভোকেট কর্তৃক বাদীকে মারধর, থানায় অভিযোগ 

ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলা: ফাঁসির ৯ আসামীসহ খালাস সবাই

রেমিটেন্স যোদ্ধা রুহুল কুদ্দুসকে  মালয়েশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়; মুক্তিপণ আদায়ের পর নিখোঁজ 

ডিমলায় ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্র সমাবেশ ও কর্নসার্ট

খাগড়াছড়িতে পুলিশের ‘দক্ষতা উন্নয়ন কোর্স’ এর সনদ বিতারণ

টাইফয়েড ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ, ভয় নয়-বিশ্বাস ছড়াতে হবে–ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান 

পরলোকে সংগীত শিল্পী আনোয়ার হোসেন