বাংলাদেশ সকাল
শনিবার , ৯ সেপ্টেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৯, ২০২৩ ১২:১৭ পূর্বাহ্ণ

কাকন সরকার, শেরপুর প্রতিনিধি: শেরপুর সদরের পৌর শহরে দমদমা কালিগঞ্জ মহল্লায় মোটরসাইকেল চাপায় মোমেনা বেগম (৫২) নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

গ্রেফতারকৃতরা হলেন, শেরপুর পৌরসভার কর্মচারী হীরা মিয়া (৩৫) ও নওহাটা এলাকার মৃত হোসেন আলীর ছেলে মোঃ আতিক মিয়া (৩৫)। গ্রেফতারকৃতদের শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, ৬ সেপ্টেম্বর রাত দশটার দিকে ভিকটিম নিজ বাসার সামনের রাস্তায় বেপরোয়া গতিতে চালিয়ে আসা মোটরসাইকেল চাপায় নিহত হন। ঘটনার পর উক্ত মোটরসাইকেল ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায় মোটরসাইকেল চালক ও তার সহযোগী। এ ঘটনায় নিহতের স্বামী হান্নান মিয়া (৬০) বাদী হয়ে ঘাতক চালক আতিক মিয়া ও তার সহযোগী হীরা মিয়ার বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

র‍্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক‌্যাম্পের স্কোয়াড্রন লীডার আশিক উজ্জামান ৮ সেপ্টেম্বর সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব-১৪ জানায়, গতরাতে শেরপুর জেলখানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আতিক মিয়া ও হীরা মিয়াকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে সাবেক সাংসদ প্রফেসর আব্দুল মান্নানের পক্ষে গণসংযোগ

মেহেরপুরে সাবেক সাংসদ প্রফেসর আবদুল মান্নানের পক্ষে গণসংযোগ

সীতাকুণ্ডে লোকনাথ মন্দিরের সেবায়েতের রহস্যজনক মৃত্যু 

দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী

অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের সহায়তা

ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগের কমিটি বিলুপ্ত

জগন্নাথপুরে অন লাইন প্রেসক্লাব এর নতুন কমিটি গঠন

পার্বতীপুর মনিহারী পট্টি ব্যবসায়ী সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

ডিমলায় দেবর কর্তৃক ভাবীকে ধর্ষণের চেষ্টা, প্রতিবাদ করায় প্রহার 

জেএসডির কেন্দ্রীয় যুগ্ম সা. সম্পাদক এসএম আনসার উদ্দিনের মৃত্যুতে শোক