বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৯ মে ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে চাঁদাবাজি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৯, ২০২৩ ১২:২৬ পূর্বাহ্ণ

শেরপুর প্রতিনিধি কাকন সরকার॥ শেরপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র ব্রীজ সংলগ্ন অস্থায়ী স্টেন্ডে ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি চালকদের জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছে একটি চক্র। এই ঘটনায় প্রতিনিয়ত চালকদের সাথে একটা দ্বন্দ্ব লেগেই থাকে। বিষয়গুলোকে কেন্দ্র করে নামধারী কিছু শ্রমিক নেতা ও চালকদের মাঝে হাতাহাতির ঘটনাও ঘটে প্রতিনিয়ত। এ ঘটনাকে কেন্দ্র করে প্রায় শতাধিক চালক ৮মে সোমবার উপজেলার নন্দীর বাজারে সংবাদ সম্মেলন করে তাদের চাঁদাবাজি বন্ধে প্রশাসনের দৃষ্টি কামনা করেন।

জানা যায়, শেরপুর জেলা অটো টেম্পু ও রিক্সা সিএনজি চালিত শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আলাল উদ্দিনের নেতৃত্বে শেরপুর-জামালপুর ব্রহ্মপুত্র নদের ব্রীজ থেকে জামালপুর জেলার বক্সীগঞ্জ, কুড়িগ্রাম জেলার রৌমারী, রাজিবপুর পর্যন্ত গাড়ি এখান থেকে চলাচল করে। কিন্তু এই রোডের চলাচলরত গাড়ি থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলে গাড়ি প্রতি ১৫ দিনের জন্য ১৬শ করে টাকা আদায় করে, বকসীগঞ্জ থেকে আসা প্রতি সিএনজি থেকে প্রতিদিন ৫০ টাকা করে আদায় করে, শেরপুর ব্রহ্মপুত্র ব্রীজের দক্ষিণাংশের সিএনজি থেকে ৪০ টাকা করে আদায় করে। এই নিয়ম যারা মানতে না চায় তাদের বিরুদ্ধে নেয়া হয় ব্যবস্থা। চাঁদা না দিলে গাড়ি স্টেন্ডে দাঁড়াতে দেয়না, শারীরিক ভাবে হেনস্তা করে আর প্রতিবাদ করলে নানা ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদান করে।

এ ব্যাপারে, শেরপুর জেলা অটো টেম্পু ও রিক্সা সিএনজি চালিত শ্রমিক ইউনিয়নের সভাপতি ওয়াজ কুরুনি বলেন, আমি নানা ভাবে এই চাঁদাবাজি বন্ধের চেষ্টা করেছি। কিন্তু সাধারন সম্পাদকের খামখেয়ালিপায় চাঁদাবাজি বন্ধ করা সম্ভব হচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে সংগঠন থেকে চাঁদাবাজ দূর করতে হবে।

এ ব্যাপারে আলাল উদ্দিন বলেন, শুধু মাত্র গাড়ীর সিরিয়াল ঠিক রাখার জন্য প্রতি গাড়ি থেকে ৩০টাকা করে নেয়া হয়। তবে আমার বিরুদ্ধে করা চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ন ভিত্তিহীন। ব্রহ্মপুত্র ব্রীজ এলাকায় স্ট্যান্ডকে কেন্দ্র করে দুইটি পক্ষ বিরাজমান। আমি আসলে গ্রুপিং এর শিকার। এছাড়াও কমিটিকে কেন্দ্র করে মামলা চলমান আছে বলেও তিনি জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীনগরে নাজাতুল উম্মাহ্ মহিলা মাদ্রাসায় সুধী সমাবেশ অনুষ্ঠিত

কলকাতার এস টি এফের জালে ধরা পড়েছে আন্ত:রাজ্য অস্ত্র ব্যাবসায়ী

শীতালক্ষ্যা নদী রক্ষার্থে প্রান্তিক জনগোষ্ঠীকে সাথে নিয়ে নদী ভাবনার আয়োজন 

বাগমারায় বিএনপি নেতা জিয়া-শাফির বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগ 

গুরুদাসপুরে সালাতুল ইস্তেসকার নামাজ আদায়

দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও উদ্ধার সামগ্রী বিতরণ

যশোর জেলা ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম পুলিশ সুপার কর্তৃক পুরস্কৃত 

মোহাম্মদ কায়েস চৌধুরী’কে চট্টগ্রাম ৮ আসনের উপ-নির্বাচনে এমপি হিসেবে দেখতে চায় এলাকাবাসী

বেরসিক এলাকাবাসীর হাতেনাতে ধরা পড়ল পরকীয়া প্রেমে লিপ্ত যুগল

যশোরে সিভিল সার্জনকে মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের অভিনন্দন