বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৪ নভেম্বর ২০২২ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের নৈশপ্রহরীকে বেঁধে রেখে দুর্ধর্ষ চুরি, আহত ২

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৪, ২০২২ ৫:৪৭ অপরাহ্ণ

 

শেরপুর জেলা প্রতিনিধি॥ শেরপুরে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের নিরাপত্তা প্রহরীকে মারধর করে বেঁধে রেখে স্মার্ট ল্যাবে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ২ নৈশপ্রহরী। ২৩ নভেম্বর বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই ঘটনা ঘটে।

জানা গেছে , বুধবার রাতে পাঁচ/ছয়জনের একটি দল নিচ তলার গ্রিল কেটে দুইজন নিরাপত্তা প্রহরীকে মারধর করে বেঁধে রাখে। পরে দোতলার স্মার্ট ল্যাবের ২৫টি কম্পিউটারের র‌্যাম, মাদারবোর্ড ও হার্ড ডিস্ক চুরি করে নিয়ে যায় তারা। এসময় নিরাপত্তা প্রহরী লুৎফর রহমান ও নৈশ প্রহরী দেলোয়ার হোসেনকে গুরুতর আহত করা হয়েছে।

ভোরে আহতদের চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়। পুলিশ এসে স্মার্ট ল্যাব পর্যবেক্ষণ করেছে। চুরি যাওয়া কম্পিউটার যন্ত্রাংশের মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা হবে বলে জানিয়েছে ইনস্টিটিউট কর্তৃপক্ষ

শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর আরিফ রব্বানী জানান, এ বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বসির আহমেদ বাদল বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ চলছে। হাসপাতালে আহতদের কাছ থেকে তথ্য নেয়ার চেষ্টা চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক নাদিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে পাইকগাছায় মানববন্ধন 

সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা নায়েক সফি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন 

বরিশাল রেঞ্জের ডিআইজির আমতলী পুজা মন্ডপ পরিদর্শন

ঈশ্বরদীতে এমপি’র উদ্যোগে ময়লার ভাগার পরিস্কারের অভিযান শুরু

কাশিয়ানীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্ম বাষির্কী পালিত

কাশিয়ানীতে বিএনপি’র আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পাইকগাছায় চিংড়ী শিল্পকে ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে বিভিন্ন সংগঠনের সাথে মতবিনিময় 

তাহিরপুরে মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা

তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগ এর নৌকা প্রত্যাশী হাবিবুর রহমান 

দেবহাটায় ‘আশার আলো’র স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ হস্তান্তর