বাংলাদেশ সকাল
রবিবার , ৯ মার্চ ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরের বাজিতখিলা বাজারের ২ হোটেল সহ ৩ ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৯, ২০২৫ ৯:০৯ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর :

শেরপুরে নিয়মিত বাজার মনিটরিংকালে ৯ মার্চ রোববার দুপুরে সদর উপজেলার বাজিতখিলা বাজারে বাজার তদারকি করা হয়। এসময় হোটেল-রেস্তোরা, মনোহারি দ্রব্যাদি বিক্রেতা, মাংস বিক্রেতা, ওষুধের ফার্মেসী, ফলমুলের দোকান সহ ইফতার সামগ্রী বিক্রেতাদের দোকান পরিদর্শন ও পর্যবেক্ষণ করা হয়। তদারকিকালে নানা অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংক্ষরণ আইন-২০০৯-এর বিভিন্ন ধারায় অনিয়মের অবিযোগে ভ্রাম্যমান আদালতে ২টি হোটেল ও একটি মনোহারি দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাজার মনিটরিং অভিযানে নেতৃত্ব দেন ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আফসানা। এসময় উপস্থিত ছিলেন মনিটরিং টিমের সদস ক্যাব শেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক হাকিম বাবুল। বাজার মনিটরিং টিমকে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশের একটি দল এবং কালেক্টরেট জিএম শাখার সাপোর্ট স্টাফরা। মনিটরিংকালে অপরিচ্ছন্ন্ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে বাজিতখিলা বাজারের হোটেল ব্যবসায়ী মুনসুর আলীকে ৩ হাজার টাকা, সইফুল ইসলামকে ২ হাজার টাকা এবং মনোহারি ব্যবসায়ী মেসার্স আরফান এন্টারপ্রাইজের দোকানী মজনু মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাজার মনিটরিংকালে টিমের সদস্যরা বাজারের খুচরা ও পাইকারি বিক্রেতাদের সাথে কথা বলেন এবং বিভিন্ন দোকানে পণ্যের দাম, মান, মূল্য তালিকা প্রদর্শন ও পণ্যের সরবরাহ ইত্যাদি বিষয়ে খোঁজখবর নেন।

এসময় বাজার দর, ব্যাবসায়িক লাইসেন্স, বিক্রয় মুল্য তালিকা, ক্রয় রশিদ ও পরিস্কার পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করে ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান ও সতর্ক করা হয় এবং যৌক্তিক লাভ বিবেচনায় সহনীয় মূল্যে দ্রব্যমুল্য বিক্রীর নির্দেশনা প্রদান করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বোদায় ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল

ফলোআপ: সিসি ফুটেজে শনাক্তকৃত সেই রহিমাকে ঈদগাঁওর চান্দেরঘোনা থেকে আটক 

চট্টগ্রামে ডিবির অভিযানে পঞ্চাশ হাজার পিস ইয়াবা সহ মালবাহী ট্রাক জব্দ, আটক ১

আমতলীতে আইন-শৃঙ্খলা, সন্ত্রাস দমন ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত 

পাসপোর্ট সেবাকে শতভাগ স্বচ্ছ ও হয়রানিমুক্ত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ  -মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

১৫ দিনের বিদেশ সফরে যাচ্ছেন সাংবাদিক জাহাঙ্গীর আলম

কমিউটার এক্সপ্রেস ট্রেনের তেল চুরি, হাতেনাতে আটক ২

দেবহাটায় কিশোর জিয়ারুল ১৫দিন নিখোঁজ, থানায় জিডি

প্রশ্ন ফাঁসে সিংড়ার শাহাদত আঙ্গুল ফুলে কলাগাছ 

পঞ্চগড়ে বালুর পরিবর্তে মাটি দিয়ে কাজ