বাংলাদেশ সকাল
সোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

‎‘সময়ের প্রত্যাশা’র ৬ষ্ঠ বর্ষে পদার্পণ অনুষ্ঠান উদযাপিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০২৫ ১০:০৮ অপরাহ্ণ

 

‎আবু সুফিয়ান পারভেজ ‎ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম), প্রতিনিধি: ‎কুড়িগ্রামে ভূরুঙ্গামারীতে জনপ্রিয় দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে উদযাপিত হলো ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান। ১ সেপ্টেম্বর ২০২৫  সোমবার (বিকাল ৫:০০) টায় ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সময়ের প্রত্যাশা’র ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি ও ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল ইসলাম জয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সৃষ্টি নিউজ এর সম্পাদক ও কালবেলা ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি সিনিয়র অধ্যাপক মোখলেছুর রহমান।

‎ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলো উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারীর সিনিয়র সহ সভাপতি জনকণ্ঠ পত্রিকায় ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি এফ.কে. আশিক, ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ সভাপতি জিল্লুর রহমান মানিক, সাধারণ সম্পাদক মুফতি এস.এম. মনিরুজ্জামান, ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির যুগ্ন সাধারণ সম্পাদক রাহিমুল ইসলাম রিদয়, সদস্য রাহিজুল ইসলাম প্রমুখ।

‎আলোচনায় বক্তারা বলেন, সময়ের প্রত্যাশা শুরু থেকেই সাহসী ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনগুলোতেও পত্রিকাটি আরও দূরদর্শী ভূমিকা পালন করবে।

‎অনুষ্ঠানে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আগত অতিথিদের মাঝে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যাতে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও দেশের কল্যাণ কামনা করা হয়।

‎উল্লেখ্য, সময়ের প্রত্যাশা পত্রিকাটি বিগত পাঁচ বছর ধরে দেশের নানা প্রান্ত থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পাঠকমহলে বিশেষ স্থান করে নিয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বরগুনায় অগ্নিঝরা ৭১ এর সামনে পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদের ছয় দফা দাবি

দেবহাটার ছাত্রশিবিরের সেক্রেটারিসহ ৩ জনকে হত্যার ঘটনায় মামলা; আসামী সাবেক স্বাস্থ্যমন্ত্রী এসপিসহ ১৪১

ঈদগাঁও যুব ঐক্য পরিবার কর্তৃক তৃতীয় পর্যায়ে ফলজ গাছের চারা বিতরণ 

পোকখালীতে ভাইস চেয়ারম্যান প্রার্থী রুবেলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

শিকলবাহা ইউনিয়ন যুবলীগের নেতৃত্বে আসছেন কে 

দেবহাটায় স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম পরিবারের মাসিক সাধারণ সভা

প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তিগত দক্ষতা অর্জন নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে -ইউএনও রকিবুল হাসান 

চট্টগ্রামে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙ্গে আদালত চত্বর অবস্থান 

গঙ্গাচড়ায় রোজাদারদের মাঝে জামায়াতের খাদ্য উপহার সামগ্রী বিতরণ

১৫ আগস্টের ইতিহাস জাতিকে জানতে দেওয়া হয়নি : বিএমএসএস চেয়ারম্যান