বাংলাদেশ সকাল
শনিবার , ১ জুন ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সমাজে অপসংস্কৃতি রোধ ও সচেতনতায় কাজ করে যাচ্ছে ঈদগাঁও যুব ঐক্য পরিবার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার, ঈদগাঁও : সরকারী নিবন্ধিত সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক পরিবারের বর্ধিত সভায় বক্তারা বলেন-সমাজে অপসংস্কৃতি রোধসহ জনসচেতনতায় কাজ করে যাচ্ছেন সামাজিক এই সংগঠনটি।

বক্তারা আরো বলেন- চলমান কার্যক্রমের অংশ হিসেবে বর্তমানে ঈদগাঁও উপজেলাধীন বিভিন্ন  ইউনিয়নসহ পার্শ্ববর্তী উপজেলার নানান শিক্ষা প্রতিষ্ঠানে ইভটিজিং,বাল্যবিবাহ,কিশোরগ্যাং সহমাদকের বিরুদ্ধে সচেতনতা সমাবেশ এবং শপথ অনুষ্ঠানে করে যাচ্ছে। এটির মাধ্যমে ছাত্র-ছাত্রীসহ শিক্ষক-শিক্ষিকা, স্থানীয়রা সচেতন হচ্ছেন।

পাশাপাশি মসজিদ,হেফজখানাসহ নানান শিক্ষা প্রতিষ্ঠানে পবিত্র কোরআন শরীফ বিতরন এবং সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবর সহ বিভিন্ন নামের প্ল্যাকার্ড গ্রামীন জনপদে জন বহুল সড়কে লাগানো হয়েছে। যার মাধ্যমে পথ চারীরা উপকৃত হচ্ছে এবং ভাল কাজের প্রতিও উৎসাহিত হচ্ছে।

ভাল কিছুকাজের বিনিময়ে সমাজের লোকজন কে ভালোর পক্ষে অনুপ্রাণিত করে যাচ্ছেন যুব ঐক্য পরিবার টিম। শিক্ষক,চিকিৎসক,ব্যবসায়ী, চাকরিজীবীসহ গণমাধ্যমকর্মী একটি প্লাটফর্মে এসে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক ক্ষেত্রে কাজ করে ছেন দীর্ঘকাল ধরে। অনেকে সংগঠনের সফলতা কাজের প্রতি সাধুবাদও জানিয়েছেন।

৩১ মে (শুক্রবার) ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসা গেইট সংলগ্ন মাতৃছায়া নিবাসে সংগঠনে নিজস্ব কার্যালয়ে সভাপতি রেহেনা নোমান কাজলের সভাপতিত্বে একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সংগঠনের সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগরের পরিচালনায় অন্যদের মাঝে উপস্থিত থেকে মতামত ব্যক্ত করে, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম,যুগ্ন সাধারণ সম্পাদক মোর শেদ মাহবুব, অর্থ সম্পাদক হাফেজ আমিনুর রশিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ কাউসার ও দপ্তর সম্পাদক মামুনর রশিদ রিয়াদসহ আরো অনেকে।

উল্লেখ্য যে, ২০২৪ সালের ৭ মার্চ যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা কার্যালয় হতে ঈদগাঁও যুব ঐক্য পরিবার নিবন্ধন সনদ লাভ করেছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

তৃণমূল পর্যায়ে সরকারি সেবার মানোন্নয়নে গণশুনানী

রায়পুরা উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সংকট উত্তরণে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পাশে রয়েছে : পররাষ্ট্রমন্ত্রীকে স্টেফানো সানিনো 

সংস্কারের জন্য বাংলাদেশকে ৩.৫ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 

ঢাকা মহানগর উত্তরে নব্য বিএনপির কর্তৃক ত্যাগী বিএনপি নেতার উপর হামলার অভিযোগ 

ঈদগাঁওতে ভারী বর্ষণে জনজীবনে চরম দূর্ভোগ : ব্যাহত শিক্ষা কার্যক্রম 

কায়বায় বেহাল রাস্তা, হাঁটু কাদা পেরিয়ে চলছে যাতায়াত

ঝিনাইদহে যুবলীগ নেতা নয়নকে হত্যা চেষ্টার আসামী আটকের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন 

রিমেলের তান্ডবে বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে আমতলীর নিম্নাঞ্চল