বাংলাদেশ সকাল
সোমবার , ৪ মার্চ ২০২৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সাপ্তাহিক গণবাংলার সম্পাদক এড. আতাউর রহমান শামীমের মৃত্যুতে প্রবাসী সাংবাদিকদের শোক 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৪, ২০২৪ ৩:১৪ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র প্রতিনিধি: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক ও সাপ্তাহিক গনবাংলার সম্পাদক, মৌলবীবাজার জেলা আওয়ামী লীগের সদস্য,মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, ইউবিআইইএমও এর সিনিয়র সহ সভাপতি, ইউএস-বাংলা ইন্টারন্যাশনাল সোশাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা সভাপতি, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী, কুলাউড়ার কৃতি সন্তান এডভোকেট আতাউর রহমান শামীম। তিনি ছাত্রজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ সভাপতি ছিলেন এছাড়াও  রাজনৈতিক জীবনে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালে সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন।

দেশ এবং প্রবাসের সবার সুপরিচিত মুখ এডভোকেট আতাউর রহমান শামীম (৬৩) গত ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ইং বৃহস্পতিবার রাত সাঁড়ে ৯টায় ঢাকা বেইলী রোডের রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মর্মান্তিক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে— রাজিউন)। খবর বাপসনিউজ।

তিনি মৃত্যুকালে স্ত্রী, একমাত্র কন্যা সহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আমেরিকার নিউইয়র্কের জ্যাকসন হাইটস কাছে বসবাসরত তার স্ত্রী ও একমাত্র কন্যা কিছুদিন আগে বাংলাদেশে এসে ঢাকার বাসায় অবস্থান করছেন।

সাপ্তাহিক গণবাংলা সম্পাদক এডভোকেট আতাউর রহমান শামীমের প্রয়াণে প্রবাসী সাংবাদিকদের পক্ষ থেকে এনওয়াইবিডিনিউজ প্রধান সম্পাদক এমএ সালাম, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন এর সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ, এনজেবিডিনিঊজ সম্পাদক মোঃনাসির, লেখক গিয়াস ঊদ্দিন আহমেদ, লেখক মাহবুবুর রহমান মিলন, কবি ও লেখক এবিএম সালেহ উদ্দীন, বিবিএন প্রধান সম্পাদক ওসমান গনি, সম্পাদক সুহাস বডুয়া, সহযোগী সম্পাদক বিশ্বজিৎ সাহা,নাসিম পারভীন পারু,সামসুল আলম,সাংবাদিক ওলেখক ফিরোজ মাহমুদ,সাংবাদিক ফিরোজ আহমেদ কল্লোল, সাংবাদিক দেলওয়ার মানিক, কটিয়াদি নিউজ সম্পাদক আয়েশা আক্তার রুবি প্রমূখ রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

ভয়াবহ এই আগুনের ঘটনায় মারা যাওয়াদের মধ্যে ২৩ জনের মরদেহ এরইমধ্যে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বাপসনিউজকে ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম হেদায়েতুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

এতে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে গাঁজাসহ ৩ জন আটক

মানসিকভাবে অসুস্থ বৃদ্ধাকে ধর্ষণের প্রতিবাদে সম্মিলিত সামাজিক সংগঠন ও এলাকাবাসীর মানববন্ধন

রাজশাহীতে মোটরসাইকেলসহ ৩ চোর গ্রেফতার

গুরুদাসপুরে নেই বিএনপির নেতারা

ডিমলায় এক্স সোলজার এসোসিয়েশন এর উদ্যোগে মত বিনিময় ও ইফতার মাহফিল

জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ উখিয়া উপজেলা কমিটির অনুমোদন; সভাপতি ছোটন, সা. সম্পাদক দেলোয়ার

শার্শায় ওষুধ ফার্মেসীতে দু:সাহসিক চুরি 

আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার কাশিয়ান উপজেলা শাখার উদ্বোধন

ভারতীয় নৌবাহিনী ও এনসিবি’র অভিযানে ২২০০০ হাজার কোটি টাকার মাদকসহ পাঁচ পাক নাগরিক গ্রেফতার 

যশোরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক: মিললো গাঁজা ও অনলাইন জুয়ার অ্যাপ