বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৭ মার্চ ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাজশাহীতে মোটরসাইকেলসহ ৩ চোর গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৭, ২০২৪ ১০:০৬ অপরাহ্ণ

 

রাজশাহী ব্যুরো : মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর চন্দ্রিমা থানা পুলিশ। মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে বাঘা থানার মাজার গেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ ওসি মাহাবুব আলম।

গ্রেফতারকৃতরা হলো নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন টিকাপাড়া এলাকার মৃত সুজনের ছেলে আশিক (২৪), বুলবুলের ছেলে শিমুল (২১) ও রামচন্দ্রপুর বাশার রোড এলাকার মো: আলমগীর হোসেন ও মায়ার ছেলে মাহমুদ হাসান (২১)।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি লাল রঙের এপাচি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

মাহবুব আলম বলেন, গত ৪ মার্চ চন্দ্রিমা থানায় মোটরসাইকেল চুরির ঘটনায় একটি মামলা হয়। মামলা তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় জানা যায়, চক্রের সদস্যরা বাঘা থানা এলাকার মাজার গেটে অবস্থান করছে। পরে বাঘা থানার সহায়তায় তাদের আটক করা হয়।

তিনি আরও বলেন, রাজশাহীর জামালপুর থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি কুষ্টিয়া নিয়ে যাচ্ছিল বিক্রির উদ্দেশ্যে।

এ ঘটনায় বুধবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেশীয় প্রজাতির পাখি রক্ষায় গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ব্যাতিক্রমী উদ্যোগ

ঈদগাঁও ইউনিয়ন আওযামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত 

জগন্নাথপুরে হিল সামাজিক সংগঠনের উদ্যােগে স্বাবলম্বিকরণ প্রকল্প ও সংবর্ধনা সভা 

পিবিআই রংপুরের তৎপরতায় অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত 

ঈদগাঁওতে এবার ট্রাফিকের দায়িত্ব পালনে ব্যস্ত শিক্ষার্থীরা 

মেহেরপুরে হিজড়া অপহরণ মামলা : আবারও রেখা ও সোহাগীর জামিন না মন্জুর

বাগমারায় চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলায় আরো দুইজন গ্রেপ্তার

দেবহাটায় মাদ্রাসা শিক্ষার্থী বলাৎকার ও নাশকতা মামলায় গ্রেফতার ২

শ্যামনগরে জেন্ডার সংবেদনশীল বাজেট বিষয়ে প্রশিক্ষণ