বাংলাদেশ সকাল
শুক্রবার , ৪ আগস্ট ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সিরাজগঞ্জের শাহজাদপুরে শস্য বীজ উৎপাদনে মরিয়মের সাফল্য

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৪, ২০২৩ ২:৩১ পূর্বাহ্ণ

মোঃ মাহবু বুর রহমান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি॥সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী সৈয়দপুর গ্রাম। এ গ্রামের অন্যান্য সাধারণ নারীদের মতই কৃষাণী মরিয়ম খাতুনের রয়েছে স্বামী-সন্তান ও সংসার। সংসারের সব সামলে নিয়ে তিনি এখন সমাজের মডেল নারীতে পরিণত হয়েছেন।

জানা গেছে, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের কৃষানী মরিয়ম জেলার মধ্যে ২য় শ্রেষ্ট এসএমই বীজ উৎপাদনকারী নারী হিসেবে আখ্যায়িত হয়েছেন। ইতোমধ্যেই তিনি এলাকায় বীজের কারিগর হিসেবেও সুখ্যাতি অর্জন করেছেন। সিরাজগঞ্জের গন্ডি পেরিয়ে সারাদেশে তার উৎপাদিত বীজ পৌঁছে যাচ্ছে। বীজ উৎপাদন করে একজন নারী সফল উদ্যোক্তা হিসেবেও অনেক চাষির কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছেন। পাশাপাশি বীজ উৎপাদন করে তিনি এখন স্বাবলম্বী। গত ৪ বছর যাবত তার উৎপাদিত উৎকৃষ্ট মানের ‘রবি সিড’ বীজ এখন দেশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে কৃষণী মরিয়ম খাতুন জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রথমে ২০১৮-১৯ অর্থবছরে কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় তাকে বারি সরিষা-১৪, খেসারী এবং তিলের বীজ উৎপাদন প্রদর্শনী দেওয়া হয়। এর পরের বছর পেঁয়াজ বীজ উৎপাদন প্রদর্শনী পান তিনি। সেখান থেকে যে পরিমাণ বীজ তিনি পান তাতে ব্যাপক লাভবান হন। সেই থেকে বীজ ব্যবসায় হাতেখড়ি। তারই ধারাবাহিকতায় ব্যাপক উৎসাহ নিয়েই নিয়মিতভাবে বারি সরিষা-১৪ ও ১৭, তাহেরপুরি পেঁয়াজ বীজ, খেসারী, মসুর, তিল ও ধানের বীজ উৎপাদন করছেন বলে তিনি জানান।

এবছর তার উৎপাদিত বীজের মধ্যে রয়েছে- সরিষা ৫৫ মন, ডাল ৮০০ কেজি, তিল ৩০০ কেজি, পেঁয়াজ বীজ ৫৪ কেজি, ধানের বীজ ২৫০ মন, ও ব্রি-ধান-১০০ মন ও বঙ্গবন্ধু ধান নামে পরিচিত তা ৫০ মন। তার এসব উৎপাদিত বীজ দেশের বিভিন্ন বাজারে বিক্রি করা হয়। চাষিরা তার বীজ কিনে চাষে আশানুরুপ ফল পাচ্ছেন বলে তিনি জানান।

এ ছাড়াও এখন প্রায় সারাদেশেই ‘রবি সিড’ বীজ পৌছে গেছে উল্লেখ করে তিনি বলেন- ‘ভালো মানের বীজ সরবরাহে তিনি সফল হয়েছেন। তিনি আরও বলেন, বীজ উৎপাদনে প্রায় আড়াই থেকে তিন লাখ টাকা ব্যয় হলেও উৎপাদিত বীজ ছয় থেকে সাড়ে ছয় লাখ টাকা বিক্রি করেন।

উপজেলার জালালপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান ও সুবর্না ইয়াসমিন সর্বক্ষণিক মাঠে এসে পরামর্শ দিচ্ছেন। তার বীজ উৎপাদনে গুনগত মান নিশ্চিত করণে তাঁরা গুরত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরো বলেন, উৎপাদিত বীজের গুনগত মান ভালো থাকায় প্রতি বছরই চাহিদা বাড়ছে কিন্তু পর্যাপ্ত জমি না থাকার ফলে ব্যবসা বাড়াতে পারছেন না। তাই সরকারি সহযোগিতা পেলে আরো বেশি লাভবান হতে পারবেন বলে কৃষাণী মরিয়ম জানিয়েছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. এহসানুল হক বলেন, এ এলাকার মানুষ নিজেরা বীজ রাখতে অভ্যস্ত নয়। সেজন্য এ এলাকায় ভালো বীজের পর্যাপ্ত চাহিদা রয়েছে। উন্নতমানের বীজ উৎপাদনের লক্ষে ওই ইউনিয়নের উপসহকারী কৃষি র্ককর্তারা কৃষকদের সর্বক্ষণিক মাঠে গিয়ে পরামর্শ দিচ্ছেন। এতে কৃষাণী মরিয়মের বীজ উৎপাদনে গুনগত মান নিশ্চিত করণে গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শাহজাদপুর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুস ছালাম বলেন, কৃষাণী মরিয়ম সিরজাগঞ্জ জেলার মধ্যে ২য় শ্রেষ্ট এসএমই বীজ উৎপাদন কারী। তিনি একজন উদ্যোমী কর্মঠ এবং আধুনিক কৃষাণী। কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় কৃষাণী মরিয়ম একটি প্রদর্শনী নিয়ে কয়েক বছর ধরে বীজ উৎপাদন করে আসছেন। দেশে ভালো বীজের চাহিদা মেটাতেই সরকারের এ উদ্যোগ। আর সরকারের এই উদ্যোগের সাথে একাত্ম হয়ে তিনি ভালো মানের বীজ উৎপাদন করে শতভাগ সফলতা অর্জন করেছেন। তিনি তার সাফল্য কামনা করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত