বাংলাদেশ সকাল
রবিবার , ২৯ জানুয়ারি ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সীমান্তবর্তী শেরপু‌রে বিলুপ্ত প্রজাতির মেছো বাঘ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৯, ২০২৩ ১০:৫৯ অপরাহ্ণ

কাকন সরকার শেরপুর॥ শেরপুর জেলার ঝিনাইগাতী থেকে বিলুপ্ত প্রজাতির একটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। ২৯ জানুয়ারি রবিবার সকালে ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের বন্দভাট পাড়া গ্রামের বখতিয়ার হোসেন এর বাড়ির পাশের কাঁঠাল গাছে বাঘের মতো এক বন্যপ্রাণী দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে তাদের ও স্থানীয়দের সম্মিলিত চেষ্টায় মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কাশেম বলেন, আমরা মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছি।

ময়মনসিংহ বনবিভাগের রাংটিয়া রেঞ্জের গজনী বিট কর্মকর্তা মকরুল ইসলাম বলেন, মেছো বাঘের বাচ্চাটির উচ্চতা প্রায় দেড় ফুট, লম্বায় আড়াই ফুট। সারা গায়ে ডোরাকাটা দাগ রয়েছে। মুখ দেখতে অনেকটা বিড়ালের মতো, গায়ের রং ধূসর। এটি পরে গারো পাহাড়ের জঙ্গলে অবমুক্ত করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, বন-জঙ্গলে হয়তো খাবার না পেয়ে মেছো বাঘের বাচ্চাটি লোকালয়ে চলে এসেছে। এটি অবমুক্ত করার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক হকি প্রতিযোগিতা’ ২৩ অনুষ্ঠিত 

নলতার বিতর্কিত চেয়ারম্যান আজিজুর বহিষ্কার 

ভূরুঙ্গামারীতে পানির পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ৯ বছরের স্কুলছাত্রীর

আগামী ২৪শে তৃনমূল নেতা ও কর্মীদের লড়াই করার জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান গিয়াসউদ্দিন মোল্লার

রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

রাণীনগরে দক্ষতা বৃদ্ধির জন্য আশ্রয়নবাসীদের প্রশিক্ষণ 

না’গঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সর্ম্পকে স্মৃতিচারণ 

সহিংসতার সুষ্ঠু তদন্তে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্ভোধন