বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৭ মার্চ ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার নাজিম হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে পিসিএনপির মানববন্ধন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৭, ২০২৩ ১০:৫১ অপরাহ্ণ

মোঃ মাসুদ রানা, খাগড়াছড়ি॥ বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় নিরিহ ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত পাহাড়িদের চিকিৎসা সেবা দিতে গমনকারী টহল দলের উপর পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন (কেএনএফ) কর্তৃক গুলিবর্ষণ এবং সেনাবাহিনীর মাষ্টার ওয়ারেন্ট অফিসার শহীদ নাজিম উদ্দিন”কে হত‍্যার প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ শুক্রবার বিকেল ৩ ঘটিকার সময় খাগড়াছড়ি শহর শাপলা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান, খাগড়াছড়ি জেলা কমিটির আহবায়ক অধ্যাপক আবু তাহের, কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন,পার্বত‍্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর রামগড় পৌর কমিটির সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ সহ খাগড়াছড়ি জেলার নেতৃবৃন্দ ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

প্রতিবাদ সভায় বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন সর্বক্ষেত্রে পার্বত‍্য এলাকার সকল নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে, পার্বত্য চট্টগ্রাম নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করুন,অন‍্যথায় পালাবার পথ খুঁজে পাবেন না,৩৬ হাজার বাঙ্গালী হত‍্যার নায়ক সন্তু লারমা এসব হত্যাকাণ্ডের জবাব দিতে হবে একদিন, এতদিন এই সন্ত্রাসীরা পাহাড়ের নিরিহ পাহাড়ি বাঙ্গালীকে হত‍্যা করেছে, এখন সশস্ত্র সন্ত্রাসী সংগঠন (জেএসএস) এর নায়ক সন্ত লারমা নতুন রুপ ধারণ করে কেএনএফ তৈরি করে বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসক টীমের উপর এলোপাথাড়ি গুলি চালিয়ে সেনাবাহিনীর মাষ্টার ওয়ারেন্ট অফিসার শহীদ নাজিম উদ্দিন কে হত‍্যা করেছে, পাহাড়ে সাধারণ মানুষের নিরাপত্তা নেই, যারা আইনশৃঙ্খলা রক্ষা করবে তাদেরও নিরাপত্তা নেই এই ৩ পার্বত্য জেলাতে।

বক্তব্যে নাগরিক পরিষদের নেতারা সেনাবাহিনীর মাষ্টার ওয়ারেন্ট অফিসার শহীদ নাজিম উদ্দিনের হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মলূক শাস্তি “র দাবী করেন। অন‍্যথায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ তথা পার্বত্য সাধারণ জনগণ কঠোর কর্মসূচি গ্রহন করবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নওগাঁর আত্রাইয়ে সিভিডিপি সমিতি ভূক্ত সমবায়ীদের মাসিকযৌথ সভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত

কোটচাঁদপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম এর হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

রিমেলের তান্ডবে বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে আমতলীর নিম্নাঞ্চল 

আফজাল হোসেন স্মৃতি পরিষদের উদ্যোগে প্রতিবন্ধী ও প্যারালাইন্সডদের জন্য হুইল চেয়ার ও স্টেয়ার বিতরণ

সিদ্ধিরগঞ্জে বিএনপি জামাতের ডাকা হরতালের প্রতিবাদে সাবেক ছাত্রলীগ নেতা ইলিয়াস

ভোমরা বন্দরের শ্রমিক নেতাদের জড়িয়ে হত্যা মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

আসক ফাউন্ডেশন চট্রগ্রাম বিভাগের উদ্যোগে ইফতার ও প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকী পালিত 

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ইয়াবা, গাঁজাসহ গ্রেপ্তার দুই 

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ ময়মনসিংহ জেলা যুবলীগের 

সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নির্বাচিত হওয়ায় সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়াকে সংবর্ধনা