বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৪ মার্চ ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

স্বদেশ বিচিত্রা যশোরের উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ উপহার বিতরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৪, ২০২৫ ১১:০১ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার (বিজয় মাহমুদ) যশোর:

যশোর শহরের দারুল আজকার খানকায়ে ফুরফুরা এতিমখানা ও মাদ্রাসায় স্বদেশ বিচিত্রা যশোরের উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ই রমজান, ১৪ই মার্চ ২০২৫) এই মহতী আয়োজনে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক অশোক ধর-এর সার্বিক সহযোগিতায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়। ইফতারের পর ঈদ শুভেচ্ছা হিসেবে শিক্ষার্থীদের হাতে কোরআন শরীফ, পাঞ্জাবি, আতর, জায়নামাজ, টুপি ও তসবিহ তুলে দেওয়া হয়। ঈদ উপহার পেয়ে শিক্ষার্থীরা আনন্দে আপ্লুত হয়ে স্বদেশ বিচিত্রার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সকালের সম্পাদক, দৈনিক্ব ফুলতলা প্রতিদিনের সহ-সম্পাদক ও জাতীয় দৈনিক

স্বদেশ বিচিত্রার খুলনা বিভাগীয় স্টাফ রিপোর্টার মীর দিনার হোসেন, স্বদেশ বিচিত্রার যশোর জেলা প্রতিনিধি মো. আসিফ আকবর সেতু এবং বাংলাদেশ সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার বিজয় মাহমুদ।

এছাড়া, যশোর জার্নালের মিরাজ হোসেন তপু, জিহাদ হোসেন ও মো. মামুনসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

তিস্তার জেগে উঠা সতীর চর দখলকে কেন্দ্র করে ১০ ঘরে আগুন

কাশিয়ানীতে উপজেলা বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ 

রাণীশংকৈলে রাস্তা সংস্কার ও প্রশস্তকরণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন 

রাজশাহী টিটিসির অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

নুরানীপাড়া মাদ্রাসা নির্মাণকাজে বাধা, সন্ত্রাসী হামলায় আহত ২

মামলা তুলে না নিলে আগুনে পুড়িয়ে হত্যার হুমকি

এক মার্চ কবি ও কলামিস্ট এবিএম সালেহ উদ্দীনের শুভজন্মদিন 

আমতলীতে মাদক সেবনে বাঁধা দেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম; প্রতিবাদে সাংবাদিকদের সভা

পাথরঘাটায় বিচার বিভাগীয় কর্মীদের কর্ম দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

রাণীশংকৈলে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত