বাংলাদেশ সকাল
বুধবার , ১৯ এপ্রিল ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ১৩ বছর পর আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৯, ২০২৩ ১০:৩১ অপরাহ্ণ

মোহাম্মদ মাসুদ॥ দীর্ঘ ১৩ বছর পর ময়মনসিংহের কোতোয়ালী থানার চাঞ্চল্যকর আশা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাদ্দাম’কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ।

অদ্য ১৯ এপ্রিল সকাল সাড়ে ৫টায় সিপিএসসি, ময়মনসিংহ এর একটি চৌকস আভিযানে গোপন সংবাদে গাজীপুর জেলার মাওনা থানা এলাকা হতে ১৩ বছর পলাতক আসামী সাদ্দাম’কে আটক করে।

র‍্যাব সূত্রে জানা যায়, কোতোয়ালী থানাধীন মাসকান্দা এলাকায় আধিপত্য বিস্তার ও টাকা পাওনা আদায়কে কেন্দ্র করে বিরোধের জেরে আসামী সাদ্দাম সহ অন্যান্য আসামী সুজন সোহাগ,উজ্জ্বল, মিল্লাত ও মানিক তাদের প্রতিবেশী ফজলুল হক এর ছেলে আশা (২৩) কে ২০১০ সালে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করে।

এ বিষয়ে ভিকটিমের বাবা মোঃ ফজলুল হক বাদী হয়ে কোতোয়ালী থানার হত্যা মামলায় সোহাগ ও সাদ্দাম বাদে বাকি সব আসামীকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।সাক্ষ্য প্রমাণ শেষে আসামী সুজন,সাদ্দাম ও সোহাগের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত ২৩সালে তাদের যাবজ্জীবন কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন। উজ্জ্বলের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়। মিল্লাত ও মানিক জামিনে থাকা অবস্থায় স্বাভাবিকভাবে মারা যায়।

আসামি স্বীকার করে,ঘটনার পর হতে গ্রেফতার এড়ানোর জন্য আসামী সাদ্দাম দীর্ঘ ১৩ (তের) বছর যাবৎ দেশের বিভিন্ন জায়গায় নিজের পরিচয় গোপন করে গাঁ ঢাকা দিয়ে ছদ্মবেশে পালিয়ে ছিল।

আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। তথ্য নিশ্চিত করেছেন, র‍্যাব-১৪,এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে যানজট নিরসন সংক্রান্তে মতবিনিময় সভা

দেবহাটায় সমাজসেবা অধিদপ্তরের ক্যান্সার রুগিদের সহায়তা চেক প্রদান 

জগন্নাথপুর উপজেলা পরিষদ উপ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সৈয়দ তালহা আলমের গনসংযোগ

কাশিয়ানীতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি’র নির্বাচন অনুষ্ঠিত

নৌকার বিজয় মানেই বাংলাদেশের মানুষের বিজয় : এমপি এনামুল হক 

আনোয়ারায় বিধবার জমি দখল নিতে সন্ত্রাসী হামলা; মা-মেয়ে জখম

ডাসারে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা 

সাবেক উপজেলা চেয়ারম্যান আর নেই 

কে হতে যাচ্ছে লেবুখালী ইউপি চেয়ারম্যান

ফুলপুরে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে মোবাইল কোর্ট