বাংলাদেশ সকাল
রবিবার , ১ জুন ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গাজীপুরে যানজট নিরসন সংক্রান্তে মতবিনিময় সভা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১, ২০২৫ ৮:৪৪ অপরাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি: গাজীপুর মেট্রোপলিটন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষ্যে ঘরমুখী যাত্রীদের নির্বিঘ্নে যাত্রা ও কর্মস্থলে ফেরা এবং যানজট নিরসন সংক্রান্তে মতবিনিময় সব অনুষ্ঠিত হয়েছে মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এর কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিআরটিএ চেয়ারম্যান (গ্রেড-১) জনাব মোঃ ইয়াসীন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর কমিশনার ডঃ মোঃ নাজমুল করিম খান।

উক্ত সভায় বিআরটিএ এর চেয়ারম্যান বলেন, “ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে সড়ক মেরামত, বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং অসম্পূর্ণ ফ্লাইওভারগুলো দ্রুত মেরামত ও চালু করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হবে” এবং জিএমপি কমিশনার বলেন, “ঈদের সময় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পুলিশী টহল ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা সহ সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি করা হবে।”

উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের প্রতিনিধি, নির্বাহী প্রকৌশলী-সওজ, জিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান, পুলিশ সুপার-গাজীপুর, পুলিশ সুপার-ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, উপ-পুলিশ কমিশনার এবং বাংলাদেশ সড়ক পরিবহন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বাস পরিবহন মালিক সমিতি, গাজীপুর জেলা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ।

এ উপলক্ষে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সংশ্লিষ্ট সকলে যাত্রীদের নিরাপত্তা, যানজট নিরসন এবং সুশৃঙ্খল ঈদযাত্রা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ করতে বাঁধা; ক্ষিপ্ত হয়ে  যুবকের উপর হামলা

যশোরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সন্তানকে না পেয়ে বাবাকে রাস্তায় মারধরের অভিযোগ

চিরিরবন্দরে দাড়িয়ে থাকা ভ্যানে ধাক্কা ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু

সাকা চৌধুরীর পুত্র হুম্মাম কাদেরের সাথে এমপি ফজলে করিম চৌধুরীর গোপন বৈঠক

ফের সক্রিয় ডাকাত চক্র: ইসলামপুরে তিনটি গরু ও দুইটি দোকান লুট, আহত -১ 

রামগড়ে যৌথ অভিযানে চব্বিশ ঘন্টার মধ্যেই ৪ অপহরণকারী মুক্ত

ভূরুঙ্গামারীতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

রাণীশংকৈলে মসজিদ মাদ্রাসার সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে এলাকাবাসীর সাংবাদিক সম্মেলন

ডোমারে আনসার সদস্যদের আবাসন ভবনের শুভ উদ্বোধন