বাংলাদেশ সকাল
শনিবার , ১০ ফেব্রুয়ারি ২০২৪ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের পাঁচ সেনা নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ৫:৫০ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির পাঁচ মেরিন সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার তাদের বহনকারী হেলিকপ্টারটি নিখোঁজ হয়। গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) মেরিন কর্পস তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, সেনারা সিএইচ-৫৩ই সুপার স্ট্যালন হেলিকপ্টারে নেভাডার ক্রিক বিমান ঘাঁটি থেকে মিরারমার মেরিন কর্পস এয়ার স্টেশনে যাচ্ছিল। পথিমধ্যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে সেটির খোঁজে তল্লাশি অভিযোন শুরু হয় এবং মেরিন্স ও স্থানীয় প্রশাসন সেটির ক্রুদের দেহাংশ খুঁজে পায়। নিহত সেনাসদস্যদের নাম এখনো প্রকাশ করা হয়নি। বলা হয়েছে, আগে তাদের পরিবারের সদস্যদের এ বিষয় অবহিত করা হবে। তারপর নিহত সেনাদের নাম প্রকাশ করা হবে।খবর বাপসনিঊজ।

হেলিকপ্টারটি লাস ভেগাস থেকে ৬০ কিলোমিটার দূরে নেভাডার একটি বিমানঘাঁটি থেকে মঙ্গলবার রাতে রওয়ানা হয় এবং পথে বৃষ্টি ও তুষার ঝড়ের কবলে পড়ে। রওয়ানা হওয়ার আট ঘণ্টা পর সেটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়।

তবে হেলিকপ্টারটি ঠিক কি কারণে বিধ্বস্ত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, সেনাদের মৃত্যুর খবর শোনার পর তিনি ‘মর্মাহত’ হয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, “আমি তাদের পরিবার, স্কোয়াড্রন এবং মেরিন ক্রপসের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা আমাদের পাঁচজন সেরা যোদ্ধাকে হারানোয় দুঃখ প্রকাশ করছি।”

গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বেশ কয়েকটি হেলিকপ্টার ও বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। গত বছরের নভেম্বরে জাপানে একটি সামরিক ছোট বিমান বিধ্বস্ত হয়ে আট সেনা নিহত হন।সেই একই মাসে ভূমধ্যসাগরে অনুশীলন চলার সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হন। অন্যদিকে আগস্টে অস্ট্রেলিয়ায় আরেকটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন সেনা প্রাণ হারান।

অপরদিকে এপ্রিলে অনুশীলন শেষে ফেরার সময় একটি প্রত্যন্ত অঞ্চলে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই দুর্ঘটনায় তিনজন নিহত ও দুজন আহত হন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত