বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৩ সেপ্টেম্বর ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

অডিটের নামে ঘুস; যশোরে অর্ধকোটি টাকা ফেরত পেতে শিক্ষা উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৩, ২০২৪ ৫:০৪ অপরাহ্ণ

 

রিফাত আরেফিন : শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিদর্শক ড. এনামুল হকের বিরুদ্ধে ৫০ লাখ টাকা ঘুস নেওয়ার অভিযোগ ওঠেছে। যশোরের মণিরামপুরের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান অডিটের নামে এই ঘুস নেওয়া হয় বলে স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগী শিক্ষকরা। ঘুসের অর্ধকোটি টাকা ফেরত পেতে শিক্ষা উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শিক্ষকদের পক্ষে যশোরের জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেন মণিরামপুর উপজেলার হাজরাকাঠি দারুল উলুম মহিলা আলিম মাদরাসার শিক্ষক সৈয়দ আবুল কালাম আজাদ।

স্মারকলিপিতে বলা হয়, ২০২২ সালের মার্চ মাসের শুরুতে মণিরামপুর উপজেলার মণিরামপুর মহিলা আলিম মাদরাসা, হাজরাকাঠি মহিলা আলিম মাদরাসা, ডুমুরখালি দাখিল মাদরাসা, মনোহরপুর দাখিল মাদরাসা, বালিধা-পাঁচাকড়ি দাখিল মাদরাসা, রোহিতা মাধ্যমিক বিদ্যালয়, হাজীআলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, দেলুয়াবাড়ি মাধ্যমিক বিদ্যালয়সহ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের আয়-ব্যয়, শিক্ষক-কর্মচারী নিয়োগসহ আনুষঙ্গিক বিষয়ে অডিট করেন ড. এনামুল হক।

স্মারকলিপিতে আরও বলা হয়, পরিদর্শনকালে ওই ১০ শিক্ষাপ্রতিষ্ঠানের ২০০ শিক্ষক ও কর্মচারীদের পুরো এক মাসের বেতনের প্রায় অর্ধকোটি টাকা ঘুস নেন তিনি। ঘুস নেওয়ার অভিযোগে ২০২২ সালের ১২ মে দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস ও আবুল কালামের নেতৃত্বে একটি দল শিক্ষাভবনে অভিযুক্ত কর্মকর্তা ড. এনামুল হকের কার্যালয়ে অভিযান চালান। পরে দুদকের সেই তদন্ত আর এগোয়নি। ওই সময় বিষয়টি নিয়ে বিভিন্ন তদন্তকারী সংস্থা তৎপর হওয়ায় ওই কর্মকর্তার (ড. এনামুল) অনুসারীরা পেনশন আটকে দেওয়ার ভয় দেখিয়ে অভিযোগ অস্বীকার করাতে বাধ্য করেন। ওই সময় ‘আমরা ঘুস দেয়নি মর্মে প্রস্তুত করা চিঠিতে’ সইও করিয়ে নেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা ইমরানের বিরুদ্ধে মামলা ও বাড়ী ভাঙচুরের অভিযোগ 

কালকিনিতে ‘৯ হাজার ভোট পিটাইয়া দেবো’ আ. লীগ নেতার ভিডিও ভাইরাল

কাশিয়ানীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষককে কুপিয়ে আহত

নারায়ণগঞ্জ জেলাবাসীর জনপ্রিয়তার শীর্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া 

রাণীশংকৈলে রাতের আঁধারে গোরস্থানের তিন শতাধিক আম গাছ কর্তন দুর্বৃত্তদের

শিবপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

যশোর কেশবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মত্যু 

বদলগাছীতে সাগরপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৫টি পদের নিয়োগ স্থগিত চেয়ে অভিযোগ

বিজয় ৭১’র ১২তম অভিষেক জাঁক জমকপূর্ণভাবে সম্পূর্ণ

শেরপুরে বন্যপ্রাণী দিবসে আলোচনা সভা