বাংলাদেশ সকাল
রবিবার , ৫ মার্চ ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে বন্যপ্রাণী দিবসে আলোচনা সভা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৫, ২০২৩ ৬:২৬ অপরাহ্ণ

কাকন সরকার শেরপুর জেলা প্রতিনিধি॥ ‘সকলের অংশগ্রহণ, বন্যপ্রাণী হবে সংরক্ষণ’ এমন প্রতিপাদ্য নিয়ে বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে ৫ মার্চ রবিবার শেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বনবিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুর বন নার্সারি চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস।

শেরপুর বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষন কর্মকর্তা সুমন সরকারের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিশেষ অতিথি শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. আব্দুল কাদির, শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটির সংগঠক দেবদাস চন্দ বাবু, শেরপুর প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়ক চ্যানেল আই প্রতিনিধি হাকিম বাবুল প্রমুখ।

বনবিভাগের বীট কর্মকর্তা মঞ্জুরুল হক অনুষ্ঠানটি সঞ্চলনা করেন। অনুষ্ঠানে প্রাণপ্রকৃতি, বন ও বন্যপ্রাণী সুরক্ষায় বনবিভাগের সুফল প্রকল্পের আওতায় নির্মিত বিশেষ ভিডিও তথ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে বনবিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি, স্বেচ্ছাসেবক, বন্য-বন্যপ্রাণি ও প্রকৃতিপ্রেমি শিক্ষার্থী এবং সংগঠকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বন্যপ্রাণি রক্ষায় প্রাণপ্রকৃতি ও জীববৈচিত্র্য সম্পর্কে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। সেইসাথে বন্যপ্রাণির অভয়াশ্রম নিশ্চিত করতে পাহাড় কাটা, শাল-গজারীর বন ধ্বংস ও পাথর উত্তোলন বন্ধ করা, সামাজিক বনায়নের নামে মনোকালচার বনসৃজন বন্ধ করা, খাল-বিল,নদী-নালা, জলাশয় দখল-দূষণ বন্ধ করতে হবে। উন্নয়নের নামে প্রকৃতি বিনাশী কার্যক্রম বন্ধ করতে হবে, টেকসই উন্নয়ন ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণে প্রয়োজনে আইন ও নীতি পরিবর্তন করতে হবে। শেরপুরে গারোপাহাড়ের বনাঞ্চলে বন্যহাতির অবাধ বিচরণ নিশ্চিত করতে হবে। বন্যহাতির জন্য সেখানে অভয়াশ্রম তৈরী করতে হবে। বন্যপ্রাণীকে ভয় নয়, তাদের সাথে সহাবস্থানের পরিবেশ নিশ্চিত করতে হবে। এজন্য প্রয়োজনী জ্ঞান-দক্ষতা ও শিক্ষা ও সচেতনতা বাড়াতে হবে। অনুষ্ঠানটি আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিকরগাছায় ৩ বছর ক্লাসে না গিয়েও নিয়মিত বেতন ভাতা তুলছেন শিক্ষক মাকছুদা !

আর জি কর কান্ডের জেরে এবার থেকে প্রতিটি হাসপাতালে থাকবে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ সুপ্রিম কোর্টের

শাজাহানপুরে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী পালিত

রাণীশংকৈলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি: পদত্যাগ করলেন অস্ট্রেলিয়ান সিনেটর ফাতিমা

রাণীনগরে সরিষা চাষে সফল মাদ্রাসা শিক্ষক হারুন

দুর্নীতি ও অন্যায় কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে -ডাঃ মোঃ আব্দুল বারী সরদার

পাবনায় অনলাইন জুয়া ব্যাবসায়ী গ্রেফতার 

রায়পুরায় মহন মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

গুইমারায় ভাইকে হত্যার উদ্দ্যেশে জখম, আটক ১