বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

অস্ত্র হাতে ছাত্রদল নেতার ছবি ভাইরাল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৫, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ণ

 

ঢাকা মহানগর প্রতিনিধি :

ঢাকা মহানগর উত্তর বনানী থানা ছাত্রদলের সদস্য শেখ সিয়ামের অস্ত্র হাতে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদল নেতার এই ছবি নিয়ে চলছে নানা সমালোচনা। প্রশ্ন ওঠছে অস্ত্র হাতের ওই যুবকের আশ্রয়-প্রশ্রয়দাতা কে?

ছাত্রদল নেতা শেখ সিয়াম বনানী থানাধীন মহাখালী ওয়্যারলেস গেইট এর হাবিবুর রহমানের ছেলে এবং বনানী থানা ছাত্রদলের সভাপতি মো. নাঈম উদ্দিন মিজবাহ’র সক্রিয় অনুসারী বলে জানা গেছে।

বনানী থানা বিএনপির সভাপতি হাবিবুল্লাহ হবি জানান, স্থানীয় লোকজন থেকে সিয়ামের বিরুদ্ধে অনেক অভিযোগ শুনেছি। সিয়াম মানুষকে কথায় কথায় অস্ত্রের ভয় দেখাতো। এখন নাকি তার হাতে অস্ত্রসহ ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। এটা প্রশাসন খতিয়ে দেখা উচিত।

ছাত্রদল নেতা শেখ সিয়াম বলেন, “এ বিষয়ে আমার কোনো বক্তব্য নাই। আনসারে চাকরি করে আমার একজন বন্ধু রয়েছে। দুষ্টামি করে তার হাত থেকে শর্টগান নিয়েছি। এখন উদ্দেশ্য হাসিলের জন্য ফেসবুকে দিয়েছি বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।”

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার বলেন, “আমি এ ধরনের কোনো ছবি দেখিনি। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হবে।”

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুলাভাই নিহত; শ্যালক আহত 

ঈদগাঁঁও রশিদ আহমদ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

এ কেমন শত্রুতা, রাতের আধাঁরে দুর্বৃত্ত কর্তৃক করলা গাছ কর্তন

বিদায়ী অক্টোবরে ৪৬৪ টি দুর্ঘটনায় ৫০২ জন নিহত, আহত ৮৩৮ : যাত্রী কল্যাণ সমিতি

রাণীনগরে ওয়েভ ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

যশোরে বিএমএসএস’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের রোগমুক্তি কামনা

ঝিকরগাছায় তিন মাদক চোরাকারবারি আটক 

নলডাঙ্গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দেবহাটায় আন্তর্জাতিক নারী ও বেগম রোকেয়া দিবস উদযাপন

দেবহাটায় গরীব, মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ