দেবহাটা প্রতিনিধি: “নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ” এই স্লোগানকে সামনে রেখে দেবহাটায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার (৯ ডিসেম্বর,২৩ ইং) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ থেকে এক র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশনের রাইট টু গ্ৰো প্রজেক্টের সহযোগীতায় মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চালনায় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
এ সময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক, দেবহাটা থানার এসআই সেলিম রেজা, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অ্যাডভোকেসি এন্ড জেন্ডার অফিসার উজ্জ্বল পালসহ আরো উপস্থিত ছিলেন এনজিও কর্মী ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
অনুষ্ঠানে ৫ জন শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শ্রেষ্ট জয়িতা হয়েছেন যথাক্রমে মিতা রানী পাল, সালমা সুলতানা, রুবিনা আক্তার, নুরুন্নাহার বেগম ও উত্তরা দাস।




















