বাংলাদেশ সকাল
শুক্রবার , ৩ জানুয়ারি ২০২৫ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

‘আজকের তারুণ্য’ স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে ১০ টাকায় শীতের কম্বল 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩, ২০২৫ ১১:০৩ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর : সব দায়িত্ব রাষ্ট্রের নয়, কিছু দায়িত্ব আমার, কিছু আপনার’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে ১০টাকায় শীতের কম্বল বিক্রি শুরু হয়েছে। ‘আজকের তারুণ্য’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই ‘কম্বলের বাজার’ এর আয়োজন করে।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে শেরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে নামমাত্র ১০টাকার বিনিময়ে সদরের ১৪টি ইউনিয়নের প্রায় পাঁচশতাধিক প্রতিবন্ধী, ভিক্ষুক ও অসহায় নারী-পুরুষ কিনেছেন শীতের এই কম্বল।

আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের সহ- সভাপতি জাহিদুল খান সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ্ কামাল উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি রুবেল, উত্তরা হাসপাতালের পরিচালক মন্জুরুল হক, মার্কেটিং অফিসার আল আমিন, সময় টিভির জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম হিরা, চিত্র সাংবাদিক বাবু চক্রবর্তী, একাত্তর টিভির জেলা প্রতিনিধি শাকিল মুরাদ, নাগরিক টিভির জেলা প্রতিনিধি মো. তরিকুল, বাংলা টিভির জেলা প্রতিনিধি নাঈম হাসানসহ অনেকে।

আজকের তারুণ্য সংগঠনের প্রতিষ্ঠাতা-সভাপতি মো. রবিউল ইসলাম রতন বলেন, আমরা প্রতি বছর অসহায়, গরীব, প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করেছি৷ এছাড়াও আমাদের সংগঠন বেওয়ারিশ লাশ দাফন, হারানো ব্যক্তিদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া, রক্তদান, তীব্র গরমে বিনামূল্যে হাতপাখা বিতরণসহ অন্যান্য সামাজিক কাজ করেছি।

তিনি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র দিয়েছি। এই কার্যক্রম চালাতে শেরপুরের অনেকেই আমাদের আর্থিক সহযোগিতা করেছেন। আমরা তাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও শীত বস্ত্র কম্বল বিতরণের এই ধারা অব্যাহত থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মেহেরপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৭’তম জন্মবার্ষিকী পালন 

মেহেরপুরে অনলাইন জুয়ার সাব এজেন্ট গ্রেফতার 

কাশিয়ানী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

দেশের ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ছাত্রলীগ – মসিক মেয়র টিটু

খুলনা ৬ (পাইকগাছা-কয়রা) জামায়াতের গোল্ডেন আসনে জোট  থাকলে কে পাবে নমিনেশন

নারায়ণগঞ্জের প্রধান সমস্যা যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত 

রমজানের শুরুতেই চড়া দামে কিনতে হচ্ছে কলা, ক্রেতাদের অসন্তোষ

নাসিরনগর থেকে ছাত্রলীগ নেতা ইমন গ্রেফতার

সুমাইয়া সাবরিন বৃষ্টির সন্ধান চাই পরিবার 

গভীর রাতে গাড়ীর গতিরোধ করে ডাকাতি; গ্রামবাসীর সহযোগীতায় আটক দুই ডাকাত