বাংলাদেশ সকাল
বুধবার , ৯ অক্টোবর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গভীর রাতে গাড়ীর গতিরোধ করে ডাকাতি; গ্রামবাসীর সহযোগীতায় আটক দুই ডাকাত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৯, ২০২৪ ১০:০০ অপরাহ্ণ

 

রতন দে,মাদারীপুর প্রতিনিধি : ঢাকা -বড়িশাল মহাসড়কে ডাকাতিকালে মাদারীপুরের ডাসারে দুইজন সক্রিয় ডাকাত সদস্যকে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। এসময় ডাকাতদের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। বুধবার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার পাথুড়িয়ারপার নামকস্থানে এ ঘটনা ঘটে। এদিকে ডাকাতির ঘটনা এলাকায় ছড়িয়ে পরলে সাধারন জনগনের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পরে। আটককৃতরা হলেন জেলা সদর উপজেলার গগনপুর গ্রামের ডালিম খাঁনের ছেলে সজিব খাঁন ও একই উপজেলার মহিষেরচর গ্রামের স্বপন খাঁনের ছেলে সবুজ খাঁন।

এলাকা ও পুলিশ সুত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া নামকস্থানে ভোররাতে একটি ডাকাত দল বিভিন্ন প্রকার গাড়ির গতি রোধ করে ডকাতির কার্যক্রম শুরু করেন। পরে ভূক্তভোগীরা ডাক-চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ডাকাতদল পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় পাথুড়িয়ারপার নামকস্থানে তারা আসলে ওই আটককৃত দুইজন ডাকাতকে এলাকাবাসী আটক করে গনধোলাই দিয়ে ডাসার থানা পুলিশের হাতে সোপর্দ করেন। তবে বেশ কয়েকজন ডাকাত সদস্য পালিয়ে যায়।

এদিকে আটককৃত ডাকাত সদস্যদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অপরদিকে ডাকাতির ঘটনা এলাকায় ছড়িয়ে পরলে সাধারন জনগনের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পরে।

এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. মাহামুদ উল হাসান বলেন, স্থানীয় জনতা দুইজন লোককে আটক করে আমাদের হাতে দিয়েছে। তবে আটককৃতদের বিরুদ্ধে মামলা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সারাদেশে নভেম্বরে ৪৮৬টি দূর্ঘটনায় ৫৮২ জন নি’হত, আহত ৮১৯

রায়পুরায় শীতকালীন রবি শস্যের বীজ ও সার বিতরণ 

জয়পুরহাটে মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চড়ে রাজকীয় বিয়ে যুবকের

বিতর্কিত উপদেষ্টাদের অপসারণের দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ

গাংনীতে অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড ছাত্রলীগ নেতা শিপুসহ গ্রেফতার -৬

পটিয়ায় ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে সাংবাদিককে মামলার হুমকি দিলেন পরকীয়া প্রেমিক 

নারায়ণগঞ্জ নগর স্বাস্থ্য কেন্দ্র ভবন পরিদর্শনে এডিবি প্রতিনিধি দল ও স্থানীয় সরকার বিভাগের সচিব 

প্রশংসিত ঈদগাঁওর শিক্ষার্থীদের নান্দনিক কর্মযজ্ঞে

বরগুনায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে কেএসডিও’র ইফতার সামগ্রী বিতরণ