বাংলাদেশ সকাল
শনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আজ পবিত্র শবে-মেরাজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ৫:৫৪ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ শনিবার ( ১৮ ফেব্রুয়ারি ) রজব মাসের ২৬ তারিখ পবিত্র শবে-মেরাজ। রজব মাসের এই রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দিনটি ইসলামের নবী হজরত মুহাম্মদ (সা.)-এর অলৌকিক ও ঐতিহাসিক ঘটনার স্মারক দিবস হিসেবে মুসলিম বিশ্বে পালিত হয়ে আসছে।

এই রাতে মহানবী (সা.) সাত আসমান পেরিয়ে মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে ফেরে আসেন। অন্যান্য মুসলিম দেশের মতো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা মহিমান্বিত রাতটি ইবাদতে কাটিয়ে থাকেন।

আল্লাহর সন্তুষ্টি অর্জনে এ রাতে তাঁরা পবিত্র কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির-আজকার, দোয়া-দরুদ ও ইবাদত-বন্দেগি পালন করবেন।

নবুয়ত লাভের ১১তম বছর (৬২১ খ্রিস্টাব্দ) হজরত মুহাম্মদ (সা.)-এর জন্য দুঃখ ও শোকের বছর ছিল। এ সময় তিনি তাঁর কঠিন সময়ের দুজন প্রিয় ব্যক্তি স্ত্রী খাদিজা (রা.) ও চাচা আবু তালেবকে হারিয়েছেন। তা ছাড়া ইসলামের দাওয়াত নিয়ে তায়েফ গেলে সেখান থেকেও আশাহত হয়ে ফেরেন। এরপর মহান আল্লাহ ইসরা ও মেরাজের মাধ্যমে প্রিয় রাসুলকে বিশেষভাবে সম্মানিত করেন।

সেদিন রাতে মহানবী (সা.) মক্কার মসজিদুল হারাম থেকে জিবরাইল (আ.)-এর সঙ্গে বোরাক নামক বিশেষ বাহনে করে বাইতুল মুকাদ্দাসে যান। সেখানে নবী-রাসুলদের সঙ্গে দুই রাকাত নামাজ আদায় করে তিনি সাত আসমান অতিক্রম করেন।

সেখানে তাঁর সঙ্গে বিভিন্ন নবীর দেখা হয়। সিদরাতুল মুনতাহার আগ পর্যন্ত তাঁর সঙ্গে ছিলেন জিবরাইল (আ.)। এরপর মহানবী (সা.) জান্নাত, জাহান্নাম, আরশসহ সৃষ্টির বিভিন্ন রহস্য প্রত্যক্ষ করেন।

ফেরার সময় মহান আল্লাহর পক্ষ থেকে তিনি নিজ উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ উপহার নিয়ে আসেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে সেমিনার 

বাংলাদেশের তৈরী পোশাকের নতুন বাজার অনুসন্ধান করুন : প্রধানমন্ত্রী 

ঈদগাঁওতে টিএন্ডটি পুকুরটি ময়লা আবর্জনার ভরপুর : পরিষ্কারের উদ্যোগ নেই 

‘সাস’ এর আয়োজনে দেবহাটায় নিউরো মেডিসিন স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

দেবহাটায় জলবায়ু পরিবর্তনে নারীর মানসিকতা উন্নয়ন শীর্ষক কর্মশালা 

খুলনা- ৬ সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানের তিন দিনের রিমান্ড মঞ্জুর

পতেঙ্গায় ব্যবসায়িক দ্বন্দ্বে যুবকে কুপিয়ে হত্যা

স্বরবর্ণ প্রি-ক্যাডেট স্কুলে দিন ব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় 

জাবিতে ধর্ষণের ঘটনায় নিন্দা জানিয়েছে জেএসএফ বাংলাদেশ 

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন