বাংলাদেশ সকাল
সোমবার , ২ জানুয়ারি ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আমতলীতে গভীর রাতে ৩৬০ কেজি জাটকা আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২, ২০২৩ ১১:২৫ পূর্বাহ্ণ

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা)॥ বরগুনার আমতলীতে গতকাল গভীর রাতে পটুয়াখালী’র মহিপুর থেকে আগত একটি ভটভটি থেকে প্রায় ৩৬০ কেজি পরিমাণ জাটকা আটক করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম।

পরে আটককৃত জাটকা উপজেলার সরকারি অনুদানপ্রাপ্ত বিভিন্ন এতিমখানা ও দুস্থ-অসহায়দের মাঝে বিতরণ করা হয় এবং জাটকা পরিবহনের অপরাধে ভটভটি চালকসহ দুইজনকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন (১৯৫০) অনুযায়ী দশ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

গতকাল রাত একটার সময়ে জাটকাবিরোধী মোবাইল কোর্ট এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন উপজেলা মৎস্য অফিসার জনাব হালিমা সরদার,কৃষি অফিসার সি এম রেজাউল করিম,সমাজসেবা অফিসার মোঃ মানজুরুল হক কাউসার,মেরিন ফিশারিজ অফিসার জনাব এস এম ফারাহ, উপজেলা প্রশাসন, আমতলী থানা পুলিশ ও মৎস্য অফিসের সদস্যবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ সময়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের জাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কার পক্ষে গনমিছিল

বিএমএসএস যশোর জেলা কমিটির সাফল্য কামনা করেছেন যশোর জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার

আপনাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে কাকে ৫ বছরের জন্য দ্বায়িত্ব দেবেন : রাস্তা উদ্বোধনে এমপি হাফিজ

পটিয়ার বাথুয়া গ্রামে দুর্বৃত্ত ওয়াইজ আহমদ কর্তৃক ফলন্ত গাছ ও ক্ষেতে বিষ প্রয়োগ, ব্যাপক ক্ষয়ক্ষতি

কাশিয়ানীতে গন অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে পিঠা উৎসব ২০২৩ অনুষ্ঠিত

নৌকায় ভরসা ইসলামাবাদ চরপাড়াবাসীর : দীর্ঘবছরেও স্থায়ী ব্রীজ ভাগ্য জুটেনি এলাকাবাসীর

যশোরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন

বনপাড়ায় পৌরসভায় জাকির , মাঝগাঁওয়ে দুলাল ও জোয়ারী ইউনিয়নে আকবর নির্বাচিত

রাণীশংকৈলে কবরস্থান থেকে রাতের আঁধারে চুরি হয়ে গেলো ৬টি কঙ্কাল