বাংলাদেশ সকাল
বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আমতলীতে ভূমি দস্যুর অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২৪ ৯:৫৬ অপরাহ্ণ

 

মহিবল্লাহ কিরন (আমতলী) বরগুনা : বরগুনার আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধার বিরুদ্ধে অপপ্রচার ও ভুমিদস্যু মনিরুজ্জামান বাবুলের সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন । বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২ টায় আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের ৭নং ওয়ার্ডের বাসিন্দা ভুক্তভোগী সহকারী অধ্যাপক মো. আব্দুস সত্তাররের সভাপতিত্বে একই গ্রামের একটি ধান ক্ষেতে ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী কামাল হাওলাদার, হারুন শরীফ, নয়া মিয়া হাওলাদার, তানজিল শরিফ, খলিল হাওলাদার ও জব্বার গাজী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন স্থানীয় ভুমি দস্যু সন্ত্রাসী আমাদের ভোগদখলীয় পাতাকাটা মৌজার খতিয়ান ২১৮ দাগ নং ২০০,২২০,২২১,২২২,২২৪, ও ২২৫ এ মোট. ৩.৬৯ একর জমি রয়েছে।

উক্ত জমির মধ্যে ২২২,২২৪,২২৫ নং দাগের জমির পাকা ধান গত ২৩ ডিসেম্বর দিনে ও রাতে ভুমি দস্যু মনিরুজ্জামান বাবুল হাওলাদারের নেতৃত্বে পাশা হাওলাদার, মিলন মিয়া, আব্দুর রাজ্জাক হাওলাদার, নাসির হাওলাদারসহ অপরিচিত ১৫/২০ জন সন্ত্রাসী দেশিয় অস্র ও লাঠি নিয়ে এলাকায় ভয়ংভীতি দেখিয়ে গায়ের জোরে পাকা ধান কেটে নেয়।

উল্লেখিত ঐ জমি নিয়ে বরগুনার জজ কোর্টে দেওয়ানী মামলা চলমান রয়েছে আদালত উক্ত জমিতে স্থিতি অবস্থা থাকার আদেশ দিয়েছেন। স্থিতি থাকা অবস্থায় স্থানীয় ভুমি দস্যু মনিরুজ্জামান বাবুল গংরা জমিতে থাকা পাকা ধান নিজেরা কেটে উল্টো উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধাসহ আমাদের উপর দায় চাপিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করেন। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভুয়া উদ্দেশ্য প্রনোদিত, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও উপজেলা বি.এন.পির সদস্য সচিব তুহিন মৃধাকে দলীয়ভাবে ক্ষতিগ্রস্থ করার জন্য সাংবাদিকদের ভুয়া ও মিথ্যা তথ্য দিয়া সংবাদ প্রকাশ করানো হয়েছে।

তুহিন মৃধার বিরুদ্ধে যারা সংবাদ প্রকাশ করিয়েছেন তারা ফ্যাসিষ্ট আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তুহিন মৃধা ও উপজেলার বি.এন.পির ভাবমুর্তি ক্ষুন্ন হয় এহেন ষড়যন্ত্রে তারা লিপ্ত রয়েছেন।

বক্তারা আরো বলেন, এই বিরোধীয় জমি আমরা সাব কবলা ও পৈত্রিক সূত্রে শতবছর ধরে ভোগ দখল করে আসছি। কিন্তু এই ভূমি দস্যু আওয়ামী রাজনীতির সাথে জড়িত মো. মনিরুজ্জামান বাবুল গংদের অত্যাচার নির্যাতনের হাত থেকে রক্ষার জন্য প্রশাসনের উচ্চ মহলের আশু হস্তক্ষেপ কামনা করছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

১২তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান এর মতবিনিময় সভা 

ময়মনসিংহে গ‍্যাস সংযোগ সহ বিভিন্ন দাবিতে নাগরিকদের দাঁড়ানো কর্মসূচি 

ডাসারে শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উদযাপিত

দেবহাটার ছাত্রশিবিরের সেক্রেটারিসহ ৩ জনকে হত্যার ঘটনায় মামলা; আসামী সাবেক স্বাস্থ্যমন্ত্রী এসপিসহ ১৪১

সুনামগঞ্জে বিজিবি”র অভিযানে দেড়কোটি টাকা’র ভারতীয় অবৈধ পণ্য আটক

কুমিল্লা সিটি উপনির্বাচনে জয়ী তাহসীন বাহার প্রথম নারী মেয়র 

বাগাতিপাড়ায় প্রতারক এমদাদুল আবারও গ্রেফতার

‘উন্নয়নের অংশীদার, প্রবাসীরাও দাবিদার’ শ্লোগানে রিয়াদে প্রবাস মেলা’র ১১ বর্ষে পদার্পণ ‍উদযাপন

অসহায় শীতার্তদের মাঝে পাবনা পুলিশ সুপার 

শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৩