বাংলাদেশ সকাল
শনিবার , ৪ মার্চ ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ইক্বরা ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র বৃত্তি ও পুরষ্কার বিতরনী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৪, ২০২৩ ৪:২৩ অপরাহ্ণ

এ এম ফাহাদ (খাগড়াছড়ি)॥ খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার অন্যতম সংগঠন ইক্বরা ওয়েলফেয়ার ফাউন্ডেশন অদ্য ৪ মার্চ সকাল ১০ টায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মেধা বৃত্তি ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করেন।

ইক্বরা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর মেধা অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কলেজের সহকারী অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও মোঃ রহিম উল্লাহর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামসুল হক ।

প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাখাতে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। ফলে দিন দিন শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। ঝরে যাওয়া শিক্ষার্থীর হার কমে যাচ্ছে। বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার জন্ম হয়। এতে মেধা বিকাশ ঘটে। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার অন্যতম সংগঠন ইক্বরা ওয়েলফেয়ার ফাউন্ডেশন অত্র এলাকায় প্রশংসিত হয়েছে। তারা অন্যান্য সামাজিক সংগঠন ও বিত্তবানদের মেধা বিকাশে এগিয়ে আসার আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ ময়নাল, হোসেন মাটিরাঙ্গা ইসলামীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ জনাব মোঃ সলিমুল্লাহ, পূবালী ব্যাংক মাটিরাঙ্গা শাখার ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম, গুইমারা সরকারি কলেজের প্রভাষক জনাব শাশীম সুজন, মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আবুল হাশেম, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ।

উক্ত মেধা বৃত্তি পরীক্ষায় ৮ম শ্রেণির ১৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তারমধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন ৫জন এবং সাধারণ বৃত্তি পেয়েছেন ১৩ জন।

অত্র ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ হেলাল উদ্দিন জানান, প্রতিষ্ঠানটির মূলমন্ত্র হিসেবে শিক্ষা,সেবা ভাতৃত্ব কে প্রাধান্য দিয়ে সর্বোপরি একটি সেবামূলক প্রতিষ্ঠান গড়াই আমাদের মূল লক্ষ্য। আমরা আগামীতেও এসকল সেবা মূলক কর্মকান্ডে এগিয়ে যাব ইনশাআল্লাহ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নৌকার সমর্থনে হোটেল-রেস্টুরেন্ট শ্রমিক কর্মচারিদের সভায় আবুল হোসেন আবু

রাণীশংকৈলে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত 

ঈদগাঁঁও রশিদ আহমদ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

আমতলীতে অটো রিক্সা চাপায় শিশু কন্যা নিহত

ভেড়ামারায় সাংবাদিকদের দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত

গঙ্গাচড়ায় নৌকা মার্কার পক্ষে গণসংযোগে জনগণের দোঁড়গোড়ায় রুহুল আমীন  

৬ জানুয়ারি সিরাজুল আলম খান ফাউন্ডেশন ও রিসার্চ ইন্সটিটিউট সিরাজুল আলম খানের জন্মদিন পালন করবে 

দেবহাটায় ২ জনকে ৫শত পিচ ইয়াবাসহ ৪জন আসামী আটক 

বাগমারায় কর্মরত সাংবাদিকদের সাথে আ’লীগ মনোনিত প্রার্থী কালামের মত বিনিময়

আমতলীতে খাস জমির দখল নিয়ে সংঘর্ষে আহত ১০