বাংলাদেশ সকাল
বুধবার , ২৭ মার্চ ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাঁওতে ইসরাইলি ও বিদেশী পণ্য বয়কটে প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৭, ২০২৪ ৩:৫৬ অপরাহ্ণ

 

এম আবু হেনা সাগর, ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইসরাইলী ও বিদেশি পণ্য বয়কটে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ (বুধবার) জুহুরের নামাজের পরবর্তী ঈদগাঁও বাজারের শাপলা চত্ত্বর প্রাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছেন সচতন উলামায়ে কেরামগণ।

হাফেজ মাওলানা আমীনুর রশিদ সঞ্চালনায় ও হাফেজ মাওলানা জহিরুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন -মাওলানা কবির আহমদ,মাওলানা এনামুল হক ইসলামাবাদী, মাওলানা হাফেজ রমজান আলী।

প্রতিবাদ সমাবেশের পূর্বে মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন এলাকার মুসলিম তৌহিদী জনতা বিদেশি পণ্য বর্জনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সহকারে সমাবেশস্থলে যোগদান করেছেন।

সমাবেশ শুরুর মুহূর্তেই শাপলা চত্বর প্রাঙ্গনে অসংখ্য লোকজনের জমায়েত হয়। নান্দনিক এ আয়োজনকে সাধুবাদসহ সমর্থন জানালো নানা শ্রেনীপেশার লোকজন।

এদিকে একইদিন সকাল সাড়ে এগারটার পর থেকে ঈদগাঁও বাজার ও বাস স্টেশনের বিভিন্ন মুদির দোকানে লোগো ও পণ্য দেখে ইসরাইলী ও আমেরিকান পণ্য বর্জন শীর্ষক লিফলেট বিতরণের মাধ্যমে ব্যাপক প্রচারনায় অংশ নেন ঈদগাঁও উপজেলার মুসলিম জনসাধারণ।

প্রতিবাদ সমাবেশে ঈদগাঁও ইমাম সমিতির সভাপতি মাওলানা এনামুল হক ইসলামাবাদী আজ থেকে ঈদগাঁওবাসীকে ইসরাইলী ও ভিন দেশীয় পণ্য বর্জনের আহবান জানান। ঈদগাঁওর সর্বজন শ্রদ্ধেয় হাফেজ মাওলানা জহিরুল ইসলামের মোনাজাতের মধ্য দিয়ে প্রতিবাদ সমা বেশের সমাপ্তি ঘটে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শামীম ওসমান নৌকা প্রতীক পাওয়ায় সাবেক কাউন্সিলর আলহাজ্ব ওমর ফারুক এর আনন্দ শোভাযাত্রা

ফিলিস্তিনে ইজরাইলি বর্বরতায় গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেতানিয়াহুর বিচার করতে হবে -এ টি এম আজম খান

সুনামগঞ্জে  যুবকের ছুরিকাঘাতে নিহত ১, আটক ঘাতক

পাইকগাছায় জুলাই-আগষ্ট বিপ্লবে ছাত্রজনতার উপর বর্বারচিত হামলাকারী মিনারুল বহাল তবিয়তে

৪৬’তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ -২০২৫ উপলক্ষে সেমিনার ও প্রকল্প প্রদর্শনী

রাণীশংকৈলে অনুমোদনহীন ৪ ইট ভাটা মালিককে ভ্রাম্যমান আদালতে জরিমানা 

থেমে নেই স্বর্ণ চোরাকারবারীরা; ঝিকরগাছায় ৪ পিচ স্বর্ণের বার সহ আটক ২

সাইবার বুলিংয়ের অভিযোগে সারজিস আলমের মামলা

কলকাতা পৌরসংস্থার দুর্নীতির তদন্তে স্থগিতাদেশ দেবেনা কলকাতা হাইকোর্ট 

আপন ফুফুকে বিয়ে করলেন ভাতিজা