বাংলাদেশ সকাল
শনিবার , ১৭ মে ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাইকগাছায় জুলাই-আগষ্ট বিপ্লবে ছাত্রজনতার উপর বর্বারচিত হামলাকারী মিনারুল বহাল তবিয়তে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৭, ২০২৫ ৩:৩২ অপরাহ্ণ

 

পাইকগাছা সংবাদদাতা : খুলনা শেখ পরিবারের আস্থাভাজন থলিদার,জুলাই-আগষ্ট বিপ্লবে ছাত্রজনতার উপর বর্বারচিত হামলাকারী পাইকগাছা পৌর তরুন লীগের সভাপতি হওয়ার পরেও বহাল তবিয়তে সকল কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন মিনারুল ইসলাম। আওয়ামী স্বৈরশাসনের পুরো সময় কালে জিরো থেকে হিরো বনে যাওয়া মিনারুল এখনো প্রকাশ্য প্রশাসনের নাকের ডগায় বসে দেদারছে যা খুশি তাই করে যাচ্ছেন। টাকা হলে নেতা ও প্রশাসনকে পকেটে রাখা যায় পূর্বে দেওয়া মিনারুলের বক্তব্য কি তাহলে বাস্তবেও রুপ নিলো? কোন নেতা তাকে আশ্রয় দিচ্ছেন। কার ছত্র ছায়াতে এখনো মাঠ কাঁপাচ্ছে এক সময়ের কাঠ বিক্রেতা মিনারুল এমন প্রশ্ন এখন ঝড় তুলছে পাইকগাছার চায়ের দোকান গুলোতে।

মিনারুল ইসলামের কর্মকান্ড অনুসন্ধানে করতে গিয়ে বেরিয়ে আসে চমকপ্রদ সব তথ্য। একসময় নুন আনতে পানতা ফুরানো দশা থেকে আজ শতকোটি টাকার সম্পদের মালিক মিনারুল পাইকগাছা পৌর সভার ৯ নং ওয়ার্ডের মৃত আজি রহমানের ছেলে। পাইকগাছার জনগণের দীর্ঘ দিনের দাবি টোল ফ্রী শিববাটি ব্রীজের ইজারাদারও এই মিনারুল। ২০০৯ সালে আওয়ামী লীগের ক্ষমতায় আসার পর থেকে মিনারুলে ভাগ্যর চাকা ঘুরতে শুরু করলেও পাইকগাছা-কয়রার রাঘববোয়াল খ্যাত সাবেক এমপি আক্তারুজ্জামান বাবুর সময় ভাগ্য সুপ্রসন্ন হয় মিনারুলের। এমপি বাবুর হাত ধরে খুলনার শেখ পরিবারের সাথে পরিচয় ঘটে তার। এরপরের ইতিহাস শুধুই নামে বেনামে সম্পদ গড়ার। কয়রা-পাইকগাছায় শেখ সোহেল ও শেখ রুবেলের বিভিন্ন অবৈধ ব্যবসার দেখভালের দায়িত্ব এসে পড়ে মিনারুলের কাধে। ধীরে ধীরে তিনি হয়ে উঠেন শেখ বাড়ির আস্থাভাজন থলিদার। অল্প কয়েক দিনের মধ্যে পাইকগাছার রাড়ুলী ইউনিয়নে বিভিন্ন ব্যক্তির জমি জোরপূর্বক দখল করে গড়ে তুলেছেন মেসার্স এস এম এম ব্রিকস নামের ইট ভাটা। কোনরুপ আইনের তোয়াক্কা না করে জনবসতি পূর্ণ এলাকায় কোটি কোটি টাকা ব্যায় করে গড়ে তুলেছেন আয়শা ফুড প্রোডাক্ট নামের বিশাল এক বেকারি। শিববাটি ব্রীজের সাব ইজারাদার হিসেবে কামাচ্ছেন কোটি কোটি টাকা। তার নেতৃত্বে টোল আদায়ে অনিয়ম আর জনগণের সাথে অশোভন আচরণ করা যেন তাদের নিত্যদিনের খেলা হয়ে দাঁড়িয়েছে। শেখ পরিবারের আস্থাভাজন হওয়ার কারনে প্রশাসন থেকে পাবলিক তার অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলার সাহস পায়নি কেউ। আর এই সুযোগে তিনি নামে বেনামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। ৯ নং ওয়ার্ডে সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পাশের গলিতে কোটি কোটি টাকা খরচ করে গড়ে তুলেছেন আলিশান বাড়ি। আর এই বাড়িতে বসেই এখন চলে আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের গোপন বৈঠক।

বিশেষ করে গত বছরের জুলাই-আগষ্টে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতন আন্দোলন চলাকালে ৪ আগষ্ট পাইকগাছা জিরো পয়েন্টে অবস্থানরত ছাত্রজনতার উপর হামলাকারী নেতৃত্ব দেন এই মিনারুল।

বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, সরকার পতনের পর কিছু দিন আত্মগোপনে থাকলেও অল্প কিছু দিন গেলেই পাইকগাছায় গুটি কয়েক নেতাকে মোটা অংকের টাকা দিয়ে প্রকাশ্যে আসেন মিনারুল। দু’দফা শিববাটি ব্রীজের টোল প্লাজা ছাত্র জনতা ভেঙ্গে গুড়িয়ে দিলেও কিছু নেতা ও প্রশাসনকে নিয়মিত ভাগা দেওয়ার শর্তে ম্যানেজ করে অল্প কিছু দিনের মধ্যে আবারও টোল আদায় শুরু করেন বলেও নিশ্চিত করেছেন সূত্রটি। এছাড়াও সূত্রটি আরও জানান,চলতি বছরের ২০ এপ্রিল খুলনায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঝটিকা মিছিল হয়েছে। ঝটিকা মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আর এই মিছিল আয়োজনে মোটা অংকের অর্থ সরবরাহ করেন এই মিনারুল।

এ বিষয়ে পাইকগাছা উপজেলা যুবদল নেতা আবু হুরায়রা বাদশা বলেন, ছাত্রজনতার উপর প্রকাশ্য হামলার নেতৃত্ব দানকারী মিনারুল কিভাবে এখনো দাপট দেখিয়ে বেড়াচ্ছেন। অনতিবিলম্বে তাকে গ্রেফতার করে বিচারের কাঠ গড়ায় তোলার দাবি করেন তিনি।

অপরদিকে এবিষয়ে মিনারুল ইসলামের কাছে জানার জন্য তার মুঠোফোনে কয়েক দফা রিং হলেও রিসিভ হয়নি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জগন্নাথপুর কুশিয়ারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকিতে ফসলি জমি ও ঘরবাড়ি

রাণীশংকৈলে ৩ দিন ব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

কঠোর নিরাপত্তার মধ্যে ভারতের জম্বু ও কাশ্মীরের বিধান সভার প্রথম দফায় ভোট শুরু 

হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ডাক্তার আহাদের মতবিনিময়

ফিলিস্তিনি মুসলমানদের উপর হামলার প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল

মুক্তিযোদ্ধা আবুল বাশার সিদ্দীক এর অপকর্মের বিচারের দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সংবাদ সন্মেলন

‘মানবিক করিডোর’ এর প্রতিবাদে ১১ মে জ্যাকসন হাইটস এবং ১৯ মে জাতিসংঘের সামনে প্রতিবাদ সমাবেশ

বিএনপি করায় আওয়ামী রোষানলে হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড 

সাংবাদিকদের সাথে খাগড়াছড়ির নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

ঝিনাইদহে তুচ্ছ ঘটনায় দুই নারীকে কুপিয়ে জখম