বাংলাদেশ সকাল
সোমবার , ১৯ ডিসেম্বর ২০২২ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাঁওতে নতুন চালে ঘরে ঘরে ভাপাপিঠা তৈরীর ধুম  

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৯, ২০২২ ৯:২৭ অপরাহ্ণ

এম আবু হেনা সাগর, ঈদগাঁও॥ নতুন ধানের মুহুমুহু গন্ধে মাতোয়ারা হয়ে উঠেছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার প্রত্যান্ত পাড়া মহল্লা। নতুন ধানের চালে পিঠা তৈরীর হিড়িক চলছে ঘরে ঘরে। এরই ফাঁকে বৃহত্তর ঈদগাঁও প্রত্যান্ত এলাকাতে দেখা দিয়েছেন নবান্নের আমেজ। মজাদার পিঠার আনন্দ চলছে প্রায় পরিবারে। ফসলী জমি থেকে নতুন ধান কেটে ঘরে তুলতে শুরু করেছে কৃষকরা।

পাড়া মহল্লা জুড়ে নতুন ধানের চাল দিয়ে পিঠা পুলি পায়েশ-পোলাও আর নতুন চালের আটা গুড়সহ কলা দিয়ে সিরনি তৈরী করে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের নিয়ে খাবার ধুম। নবান্ন ছাড়া কনকনে শীতে প্রত্যন্ত এলাকার বিভিন্ন জন নতুন চাল দিয়ে হরেক রকমের পিঠা তৈরী করে শীত পিঠার আয়োজন করে।

পাশাপাশি জেলার ঐতিহ্যবাহী বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারের বিভিন্ন পয়েন্টসহ উপবাজার সমুহে ভাপাপিঠা বানানোর ধুম পড়েছে। দাম যেন আকাশচুম্বি। বাস স্টেশন পয়েন্টের পিঠা ব্যবসায়ী জানান, দৈনিক ৭/৮ শত টাকার ভাপাপিঠা বিক্রি করা হয়। মিঠাযুক্ত একটা পিঠা দশ টাকায় বিক্রি করা হচ্ছে।

ঈদগাঁও ভোমরিয়াঘোনার যু্বক জানান, শীত মৌসুমে পিঠার মহাউৎসব যেন পাড়া মহল্লা জুড়ে। বাড়ীতে নতুন ধানে ঐতিহ্যবাহী ভাপাপিঠা তৈরী প্রস্তুতি চলছে।

মাইজ পাড়ার এক মুরব্বী জানান, নতুন চালের শীতের ভাপাপিঠা দিয়ে বেয়াই বেয়াইনসহ মেয়ে ও জামাইকে আমন্ত্রন জানানো হয়। শীতপিঠা তৈরী না করতে সে শীতের অপূর্ণতা থেকে যায়। নবান্ন উৎসব ও পিঠা তৈরী চলছে ঘরে ঘরে।

সাবরিনা নামের গৃহবধু জানান, চলতি শীতে নতুন চালের ভাপা পিঠা তৈরী করে পরিবারের সবাইকে শীতপিঠা খাওয়ানো হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আলোচিত ডিবি কর্মকর্তা হারুনের দপ্তর পরিবর্তন

রামগড়ে ৪৩ বিজিবির ২১’তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চেকপোস্ট মানবিক সোসাইটি নামে সামাজিক সংগঠনের ছাড়পত্র প্রদান

নাটোরে স্কুলের নিরাপত্তাকর্মীকে হাতুড়িপেটা

কালীগঞ্জে নবাগত ইউএনওর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়

রাণীশংকৈলে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা’র উদ্বোধন 

সাবেক এসবি প্রধান মনিরুল ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবকে চাকরি থেকে অবসর প্রদান

জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে ঝিকরগাছায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

ঈদগাঁওতে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

বড়াইগ্রামে আগুনে পুড়ে ছাই হলো ৪টি গরু ও ৪টি ছাগল; অগ্নিদগ্ধ একজন