বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৩ সেপ্টেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সুনামগঞ্জে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযানে ফল বিক্রেতারা চরম বিপাকে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৩, ২০২৪ ৪:৪৭ অপরাহ্ণ

 

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান পরিচালনা করায় শহরে ফল বিক্রেতারা পড়েছেন চরম বিপাকে। রাস্তার পাশে থ্রিপাল টানিয়ে যেসব ফল বিক্রেতাদের উচ্ছেদ করা হয়েছে তারা মূলত নিম্নআয়ের মানুষজন। তাদের ফল বিক্রি করতে পারলে চলে সংসার। এমন অভিযানে ফল বিক্রি বন্ধ থাকায় একদিনে যেমন ফল বিক্রেতারা পরিবার পরিজন নিয়ে রয়েছেন অনাহারে অর্ধহারে। অন্যদিকে বাজারে জরুরী প্রয়োজনে বাজারে এসে ফল না পাওয়াতে তারা ও ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

ফল বিক্রেতাদের উচ্ছেদ করার কারণে তারা ফল বিক্রি বন্ধ করে রেখেছেন। ফল বিক্রেতারা মামলার ভয় ভীতিতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে অজানা আতংকের মধ্যে দিন কাটাচ্ছেন। এহেন পরিস্থিতিতে ফল বেচাকেনা বন্ধ থাকায় ক্রেতা সাধারণ রয়েছেন বিপাকে।

বৃহস্পতিবার বিকেলে সরেজমিন ঘুরে দেখা গেছে, সুনামগঞ্জ পৌর শহরের ডাকঘর প্রাঙ্গন থেকে গড়ে উঠা ট্রাফিক পয়েন্ট পর্যন্ত রাস্তার পাশে গড়ে উঠা ফলের সকল প্রকার দোকান বন্ধ রয়েছে। ফল ব্যবসায়ী বিকাশ দাস বলেন, পৌরসভা যেদিন থেকে অভিযান চালিয়ে ফল মার্কেট বন্ধ করে সেদিন থেকে আমরা ব্যবসায়ীরা ফল বিক্রয় বন্ধ করে হাত পা ঘটিয়ে বসে আছি। ব্যবসায়ীরা বলেন, প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা পেলে আমরা ফল বিক্রয় শুরু করতে পারি। ক্রেতা রেজিয়া বেগম, দিলন তালুকদার জানান বাজারে এসে জরুরী প্রয়োজনীয় কোন ধরনের ফল মিলছে না।

উল্লেখ্য গত ১১ সেপ্টেম্বর ফল মার্কেটে উচ্ছেদ অভিযান চালান সুনামগঞ্জ পৌর প্রশাসন। এ সময় ব্যবসায়ীরা হামলা চালালে পৌরসভার চারজন কর্মচারী আহত হন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিকরগাছায় ৩ কেজি গাঁজাসহ ঘিবার ৩ মাদক কারবারি আটক

এসএসসির ফরম পূরণ শুরু ১৮ ডিসেম্বর, বাড়লো পরীক্ষার ফি

মীর মোশাররফ হোসেন সেতুতে সাংবাদিক লাঞ্চিত, বিএমএসএস’র নিন্দা

পাইকগাছায় প্যারোলে মুক্তি নিয়ে হাতকড়া অবস্থায় পিতার জানাজায় যুবদল নেতা 

নেত্রকোনা সদর উপজেলা বিএনপি’র সভাপতি মজিবুর রহমান খান, সাধারন সম্পাদক সেন্টু ফারাস

সংযুক্ত আরব আমিরাতে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করবে‌

টঙ্গী বিশ্ব ইজতেমা আগের চেয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে : আইজিপি

জনগণের দুর্ভোগ নিরসনে যশোরের রাজারহাটে বেইলি ব্রীজ উদ্বোধন

ঝিকরগাছায় খাল ও নদের পানি সুরক্ষা ও ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা

শিক্ষকদের শ্রমের সুফল সারা বিশ্বে ছড়ায় -আনিসুর রহমান তালুকদার খোকন