বাংলাদেশ সকাল
শুক্রবার , ১০ মার্চ ২০২৩ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাঁওতে নিখোঁজের তিনদিন পর গৃহবধুর লাশ উদ্বার  

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১০, ২০২৩ ৭:৩৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার॥ কক্সবাজারের ঈদগাঁওর দরগাহ পাড়া সড়কের চিকন ঝিরি ব্রীজের পাশ থেকে ভাসমান অবস্থায় ফাতেমা নামের এক গৃহ বধূর লাশ উদ্ধার করলো পুলিশ।

১০মার্চ (শুক্রবার) দুপুরে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ফাতেমা আক্তার দরগাহ পাড়া এলাকার নুরুল আমিনের কন্যা।

পারিবারিক সূত্র মতে, বিগত দেড়বছর আগে একই এলাকার মীর আহমদের ছেলে আবু তাহেরের সাথে ইসলামি শরিয়া মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে মনো মালিন্য চলে আসছিল৷ তাদের ঔরসে আড়াই মাসের একটি সন্তানও রয়েছে।

নিহত ফাতেমা আক্তারের মায়ের মতে, বিগত ৭ মার্চ থেকে নিখোঁজ হন ফাতেমা আক্তার। নিখোঁজের আগে খবর পান স্বামী আবু তাহের স্ত্রী ফাতেমাকে বৈদ্যুতিক তার দিয়ে পিটি য়েছে৷ সে থেকে আর কোন হদিস পাননি পরিবার। পরে থানায় জিডি করতে গেলে থানা কর্তৃপক্ষ জিডি না নিয়ে স্থানীয় মেম্বারের মাধ্যমে খোঁজ খবর নিতে বলেন। লাশ উদ্ধার সংবাদ পেয়ে স্বামী আবু তাহের পালিয়ে যায়।

নিখোঁজের তিনদিন পর স্থানীয়রা নাসীতে ভাসমান অবস্থায় ফাতেমার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবিরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে।

ওসি জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে ঘটনার বিস্তারিত জানা যাবে। পরিবার মামলা দায়ের করলে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডোমারে তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী

বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন আ’লীগের উদ্যোগে মত বিনিময় সভা

পাবনায় ভারতীয় চিনিবোঝাই ট্রাক জব্দ, আটক ২৩

চন্দনাইশে মাটি ও পাহাড় খেকোদের বিরুদ্ধে জিরো টলারেন্সে উপজেলা প্রশাসন

আমতলীতে গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ

গুরুদাসপুরে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রদর্শনী

মানসম্মত তথ্যই সমাজ-রাষ্ট্রের ভিত্তি: বিশ্ব পরিসংখ্যান দিবসে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক 

শেরপুরে অর্ধকোটি টাকার হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার 

যশোরে এ জে.আর কুরিয়ার সার্ভিস থেকে ৪২১০ পিচ ইয়াবা উদ্ধার, আটক নারী 

ডিমলায় নব-নির্মিত কমপ্লেক্স ভবন পরিদর্শনে প্রকল্প পরিচালক