বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২১ মে ২০২৪ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাঁও উপজেলা নিবার্চনে ছুরিকাঘাতে যুবক নিহত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২১, ২০২৪ ১১:২৬ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার, ঈদগাঁও: নবগঠিত ঈদগাঁও উপজেলা নির্বাচনে হামলা, অবরোধ এবং প্রাণহানির মধ্য দিয়ে শেষ হয়েছে ভোটগ্রহণ। মঙ্গলবার (২১ মে) সকাল থেকে ছোট ছোট বিচ্ছিন্ন ঘটনা দেখা দিলেও ভোটগ্রহণ শেষ হতেই খবর আসে প্রতিপক্ষের ছুরিকাঘাতে টেলিফোন প্রতীকের এক কর্মী সমর্থকের মৃত্যু হয়েছে।

টেলিফোন মার্কার সমর্থক দেলোয়ার নামক এক ব্যক্তিকে আটকে রাখে মোটরসাইকেল প্রতীকের সমর্থকেরা এ খবরে তাকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হন নিহত সফুর আলম।পশ্চিম পোকখালী ৪ নম্বর ওয়ার্ডে বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। নিহত সফুর আলম পশ্চিম পোকখালী ৪ নম্বর ওয়ার্ডের মালমুরা পাড়া এলাকার নুর উদ্দিনের ছেলে।

দেলোয়ার জানান, তিনি একটি বাড়িতে খাবার খেতে গেলে সেখানে তাকে মোটরসাইকেল প্রতীকের কর্মীরা সমর্থকেরা আটকে রাখে। খবর পেয়ে তাকে উদ্ধারে ছুটে গেলে সেখানে সফুর আলমকে ছুরিকাঘাত করা হয়।

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ৪টা ২০ মিনিটের সময় হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ড. সাজ্জাদুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

টেলিফোন প্রতীকের কর্মী সমর্থকেরা জানিয়েছেন, সকাল থেকে মোটরসাইকেল প্রতীকের কর্মী সমর্থকেরা উগ্রতা দেখাচ্ছিল। বিকেল নাগাদ তারা টেলিফোনের এক সমর্থককে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে ঈদগাঁও হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাগমারায় কাঁচি প্রতীকের প্রার্থীর প্রচার মিছিলে নৌকার সমর্থকদের হামলা, আহত ৩০

দেবহাটায় আমাদের টিম মানবিক পরিবারের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী 

যশোর সদরের কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

ডিমলায় সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

বাগমারায় আম গাছ থেকে পড়ে ছোট দুই ভাইয়ের পর এবার মারা গেলো বড় ভাই 

ঝিকরগাছা বিএম হাইস্কুলের নতুন ভবনের উদ্বোধন ও সংসদ সদস্যকে সংবর্ধনা 

নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর কম্বল বিতরণ

নারায়নগঞ্জে বাংলাদেশ রাইটার্স ক্লাব ঘোষিত দ্বাবিংশতিতম আন্তর্জাতিক লেখক দিবস-২০২৩ সন্মেলন

রাণীশংকৈলে শেখ হাসিনা’র গৃহিনী ফার্মের শুভ উদ্বোধন 

রোহিঙ্গা আতংকে ঈদগাঁওবাসী, নেই ক্যাম্পে পাঠানোর উদ্যোগ