বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

এলাকাবাসীর তোপের মুখে শিক্ষকের পদত্যাগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২২, ২০২৫ ৭:৩৮ অপরাহ্ণ

 

মোঃ ফিরোজ আহমেদ, পাইকগাছা (খুলনা) :

খুলনার পাইকগাছায় বিভিন্ন অপরাধের অভিযোগে এলাকাবাসীর তোপের মুখে পদত্যাগ করেছেন গজালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক রফিকুল ইসলাম।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার চাঁদখালী ইউপির গজালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০০২ সালে ইংরেজি শিক্ষক হিসেবে যোগদান করেন রফিকুল ইসলাম। বাংলা নববর্ষ -১৪৩২ উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীদের আলোচনার সময় বিদ্যালয়ের ইসলাম ধর্মের শিক্ষক বিউটি খাতুন কথা বলতে গেলে শিক্ষক রফিকুল ইসলাম বিউটি খাতুনের উপর রাগান্বিত হয়ে অসম্মানজনক ও অশ্রাব্য ভাষা ব্যবহার করেন। এসময় বিদ্যালয়ে অন্য কোন শিক্ষক প্রতিবাদ না করায় বিউটি খাতুন প্রধান শিক্ষকের কাছ থেকে ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশে বাহির হয়ে কিছুদুর আসার পর এলাকার কয়েকজন যুবকের সাথে বিউটি খাতুনের দেখা হয়। যুবকরা বলে আন্টি কি হয়েছে, আপনি কান্না করছেন, মন খারাপ কেন? তখন বিউটি খাতুন যুবকদের বলে রফিক স্যার আমাকে অপমান জনক ভাষা ব্যবহার করে লাঞ্ছিত করেন। এ সময় কয়েকজন যুবক বিদ্যালয়ে যেয়ে বিষয়টি প্রধান শিক্ষকের কাছে জানতে চেয়ে সুষ্ঠ বিচারের দাবি করেন। প্রধান শিক্ষক মতিয়ার রহমান যুবকদের এ বিষয় সুষ্ঠ সমাধানের আশ্বাস দেন।

গত বৃহস্পতিবার প্রধান শিক্ষক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি,সদস্যসহ জরুরি মিটিংয়ে রফিকুল ইসলাম ও বিউটি খাতুনের মধ্যে সমস্যা নিরসনে সমাধানের লক্ষে বিদ্যালয়ের মিটিংয়ে উপস্থিত স্থানীয় জনতা বলতে থাকেন, রফিকুল ইসলাম বিদ্যালয় থেকে চাকুরী ছেড়ে স্ব- ইচ্ছা নিজে পদত্যাগ করতে হবে। উপস্থিত জনতার তোপের মুখে শিক্ষক রফিকুল ইসলাম স্ব -ইচ্ছায় নিজে সাদা কাগজে স্বাক্ষর করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট জমা দিয়ে চাকুরী থেকে পদত্যাগ করেন বলে জানা যায়।

শিক্ষক রফিকুল ইসলাম বলেন, আমি চাকুরী চলাকালীন সময় এমন কোন কাজ করিনি যা প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হয়েছে, বিউটি ম্যাডামের সাথে কিছুটা খারাপ ব্যবহার করা হয়েছে সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাজান আলী শেখ বলেন,গজালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান আমাকে জানায়, বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম এলাকার মানুষের চাপেরমুখে বিদ্যালয় ছেড়েছেন। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, এ বিষয়ে এখনও আমাকে কেউ অবগত করেনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাকপ্রতিবন্ধী নারীর

ঝিনাইদহে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু 

ঝিনাইদহে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু 

দেশের ৪০’তম স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল এস’ এর মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক মো: স্বপন

ভোমরা বন্দরের শ্রমিক নেতাদের জড়িয়ে হত্যা মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

দীর্ঘ ১৫ বছর পর পাইকগাছা রুকন সমাবেশ অনুষ্ঠিত জামায়াত ইসলামীর 

আমতলীতে রাতের আঁধারে বসত ঘর ভেঙে নিয়ে যাওয়ার অভিযোগ

আগামী নির্বাচনে সামনে থেকে নেতৃত্ব দিবে ছাত্রলীগ : এমপি এনামুল হক

১৩ দফা দাবিতে নড়াইলে জামিয়াতুল মোদার্রেছীনের মানববন্ধন

জগন্নাথপুরে সেনাবাহিনীর সাথে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

কিশোরগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত