বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জগন্নাথপুরে সেনাবাহিনীর সাথে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৮, ২০২৪ ৩:৫৫ অপরাহ্ণ

 

রিয়াজ রহমান : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দায়িত্বরত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন সোয়েব আহমেদ জগন্নাথপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

সোমবার (৭ অক্টোবর) বেলা ১২ ঘটিকায় জগন্নাথপুর পৌর ভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ক্যাপ্টেন সোয়েব আহমেদ উপজেলার শারদীয় দুর্গাপুজা, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে সাংবাদিকদের কাছ থেকে তথ্য ও তাদের মতামত জানতে চাইলে সাংবাদিকরা উপজেলার সার্বিক চিত্র তুলে ধরেন। মতবিনিময়কালে সেনা কর্মকর্তা ক্যাপ্টেন সোয়েব আহমেদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, কেউ যেনো কোন গুজব ছড়িয়ে সমাজে বিশৃংঙ্খলা সৃষ্টি না করতে পারে সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

তিনি বলেন, তথ্য ভিত্তিক সংবাদ দেশ ও জাতীকে অনেক অগ্রসর করতে পারে। সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে সেনাবাহিনীকে সহযোগিতার আহবান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশ ও জাতির কল্যাণে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, খুব শিগগিরই অবৈধ-অসামাজিক কার্যক্রম নিয়ন্ত্রণে আমরা পদক্ষেপ নিবো।দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলে কেউ ছাড় পাবে না। সমাজের অন্যায় বা অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।তিনি জগন্নাথপুর উপজেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিক সহ সচেতন মহলের সার্বিক সহযোগিতাও কামনা করেন।

এ সময় সাংবাদিকরা সেনাবাহিনীকে তথ্য প্রদান সহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।মতবিনিময় সভায় সেনা কর্মকর্তা মোঃ সেলিম রেজা সহ জগন্নাথপুর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পবিত্র মেরাজের মাস রজব

খুলনার প্রভাষক চিত্তরঞ্জন হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী রাজুকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ 

২১শে আগষ্ট গ্রেনেড হামলা : জগন্নাথপুর আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

২৪ ঘন্টার মধ্যে পিবিআই এর অভিযানে আকাশ হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

রামগড়ে আশ্রয়ন প্রকল্প নিয়ে ষড়যন্তমূলক সংবাদের প্রতিবাদে ইউএনও’র সংবাদ সম্মেলন 

ডিমলায় পাট চাষিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কালীগঞ্জ বিএমএসএস’র কমিটি গঠন : ওসমান গনি সভাপতি ও আল আমিন বাবু সাধারণ সম্পাদক 

সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আসিফের পরিবারের পাশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ

গ্রিন এণ্ড ক্লিন কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান