বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৩০ জুলাই ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৩০, ২০২৪ ৬:৩৬ অপরাহ্ণ
ঝিনাইদহে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু 

 

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ : ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে সিয়াম হোসেন (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের। শনিবার (২৭ জুলাই) সকাল নয়টার দিকে উপজেলার শিতলী গ্রামে এই ঘটনা ঘটে। সিয়াম জেলার কালীগঞ্জ উপজেলার পারখিদ্দাহ গ্রামের শামিম হোসেনের ছেলে।সিয়াম নূরানী হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।

মাদ্রাসার প্রধান শিক্ষক(হুজুর) মো. সাইফুল ইসলাম জানান, গত ২৬ জুলাই শুক্রবার দুপুরে সহপাঠীদের সাথে মাদ্রাসা সংলগ্ন পুকুরে গোসল করতে নামে সিয়াম। অন্যরা গোসল শেষে প্রতিষ্ঠানে ফিরে এলেও সিয়াম ফেরেনি। বিকেলে তিনটার দিকে পড়ানোর সময় তাকে না পেয়ে খোঁজ নিয়ে জানা যায় সে গোসল করতে নেমে আর ফেরেনি। পরে ওই পুকুরে মাছ ধরার জাল ফেলেও তার খোঁজ মেলেনি। শনিবার সকালে পুকুরে তার মরদেহ ভেসে ওঠে।

বিষয়টি নিশ্চিত করে হরিণাকুন্ডু থানার ওসি মোঃ জিয়াউর রহমান জানান, ওই মাদ্রাসা ছাত্র সাঁতার কাটতে জানত না বলে কর্তৃপক্ষ এবং তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ