বাংলাদেশ সকাল
রবিবার , ২০ এপ্রিল ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করতে নির্দেশনা পুলিশ সুপার নারায়ণগঞ্জের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২০, ২০২৫ ৯:৩১ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

অদ্য ২০ এপ্রিল রবিবার ২০২৫খ্রিঃ সকাল ০৯.০০ ঘটিকায় পুলিশ লাইনস্ ড্রিল শেডে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জগণ ও ফোর্স সামষ্টিক সমস্যা নিয়ে কথা বলেন। পুলিশ সুপার সেসব সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন।

অতঃপর দুপুর ১১.০০ ঘটিকায় মার্চ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি বিষয়ে “অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করতে নির্দেশ প্রদান করেন। এসময় পুলিশ সুপার জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে বন্দর থানায় কর্মরত এসআই (নিঃ)/মোঃ হুমায়ুন কবির, আগ্নেয়াস্ত্র উদ্ধারকারী অফিসার হিসেবে রূপগঞ্জ থানার এসআই (নিঃ)/রিয়াদুল ইসলাম এবং শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে জেলা গোয়েন্দা শাখার কর্মরত এসআই (নিঃ)/অংকুর কুমার ভট্টাচার্যকে পুরস্কৃত করেন।

উক্ত সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার । এছাড়া জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নাটোরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ  

২৪ ঘন্টার মধ্যে পিবিআই এর অভিযানে আকাশ হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে দীর্ঘ দুই যুগ পর আবারও চালু হলো রেশম কারখানা

পশ্চিমবঙ্গে একুশে স্মরণে তৃণমূলের প্রস্তুতি সভা

জয়পুরহাটে কালাইয়ে শিক্ষক ও কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান 

সিরাজগঞ্জে ফার্নিচার শিল্পে ভরে ওঠা এক গ্রামের নাম ছালাভরা 

বড়াইগ্রামে কনকনে শীতে পানিতে ফেলে গৃহবধূ নির্যাতন 

ডাসারে সুদের টাকার চাপে কৃষকের আত্মহত্যা

যশোরের নকল সোনা দেখিয়ে আসল সোনা নিয়ে চম্পট, আট প্রতারকের বিরুদ্ধে চার্জশিট

আজকের সংবাদ পত্রিকায় প্রতিনিধি নিয়োগ পেলেন রকিবুল; ঈশ্বরদী মডেল প্রেসক্লাবের চা চক্র ও আলোচনা সভা